রাতভর থেমে থেমে গুলির শব্দ, এপারে আতঙ্ক 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম

বান্দরবানের ঘুমধুম ও তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে টানা ১০ দিন ধরে চলা গোলাগুলি থামে রোববার। ওইদিন সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ আসেনি। তবে সোমবার ভোর এবং রাতে কক্সবাজারের পালংখালীর আঞ্জুমান পাড়া থেকে মিয়ানমারের ঢেকবুনিয়া চেকপোস্টে গোলাগুলির শব্দ শোনা গেছে। সীমান্তের ওপারে দেখা গেছে তীব্র ধোয়া। এতে এপারে আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার রাতভর থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। সীমান্ত এলাকায় না যেতে মাইকিং করেছে বিজিবি। স্থানীয়দের ধারণা, আরকান আর্মির অবস্থানে মিয়ানমার সরকারের বিমান হামলার শঙ্কাতেই এমন সতর্কতা। এদিকে, সংঘাতের জেরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা। তবে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 

স্থানীয় বাসিন্দারা বলছেন, গোলাগুলির শব্দ শোনা গেছে। সীমান্ত এলাকায় যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় সীমান্ত এলাকায় না যেতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে বলে জানা যায়। স্থানীয়রা বলছেন, তারা যেতে পারছেন না খেতে–খামারে। বন্ধ আছে গরু–ছাগল চরানো। 

এ পরিস্থিতিতে এসব এলাকার সীমান্ত  পরিদর্শনে আসেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ডিআইজি। তারা জানান, বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে মিয়ানমারের অনুপ্রবেশকারীরা থাকায় এসএসসি পরীক্ষা নেওয়া হবে পাশের স্কুলে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, ‘স্থানীয় এলাকার সাধারণ জনগণকে সীমান্ত এলাকা এড়িয়ে চলার জন্য আহ্বান করা হয়েছে। যারা পাশের দেশ থেকে বাংলাদেশে এসেছে, তাদের নিয়েও কূটনৈতিক আলোচনা হচ্ছে। আমরা আশা করছি শিগগির তাদের ওই দেশে ফিরিয়ে দিতে পারব।’   

এদিকে দিনের বেলায় নাফ নদীতে ছোট ছোট ডিঙিতে রোহিঙ্গাদের ভাসতে দেখা গেছে। স্থানীয় লোকজন বলছেন, বিজিবি ও কোস্টগার্ডের সতর্ক পাহারার কারণে দিনে ঢুকতে পারছেন না রোহিঙ্গারা। রাতে সুযোগ বুঝে নাফ নদী পাড়ি দেওয়ার অপেক্ষা করছেন তারা। তবে এ বিষয়ে গণমাধ্যম কথা বলতে চায়নি বিজিবি ও কোস্ট গার্ড।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
ভারতীয় নাকি বাংলাদেশি, সেই প্রশ্নেই যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে আটকে আছেন নারী ও শিশুসহ ১২ জন। বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকেও এ নিয়ে এখনও কোনো সমাধান হয়নি।...
যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে বিএসএফ মুখোমুখি অবস্থান নিয়েছে বিজিবি। বিএসএফ বেশ কিছু বাংলাদেশিকে পুশব্যাকের চেষ্টা করলে তা রুখে দেয় বিজিবি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। ঘুমধুম এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন কলাবাগানে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর