নতুন জীবন পেয়েছিলেন সবাইকে হাসানো জনি লিভার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৪ পিএম

কমেডি অভিনেতা হিসেবে দর্শকের মনে হাসি ফুটিয়েছেন জনি লিভার। নব্বই দশকে বলিউডে তাঁর ছিল একছত্র আধিপত্য। ‘স্ট্যান্ডআপ কমেডিয়ান’ হিসেবে বিখ্যাত যে ক্যারিয়ার, সেটাও কিন্তু তাঁর হাত ধরেই। কাজ করেছেন সঞ্জয় দত্ত, গোবিন্দ, শাহরুখ খানের মতো অভিনেতাদের সহশিল্পী হিসেবে। পারিশ্রমিকেও পাল্লা দিতেন তখনকার জনপ্রিয় নায়কদের। 

তবে ২০০০ সাল থেকেই হঠাৎ করে অভিনয় জগত থেকে সরে যেতে থাকেন জনি। নতুন কোনো সিনেমায় তাঁর দেখা মেলেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে, ক্যারিয়ার নিয়ে মুখ খুলেছেন তিনি। জীবনের এমন দিকগুলোর ওপর আলোকপাত করেছেন, যা এর আগে প্রকাশ্যে খুব কমই আলোচনা করেছেন।

১৩ বছর বয়সে জনি তাঁর বাবার প্রতি চরম হতাশার কারণে আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তাঁর কথায়, ‘আমি ১৩ বছর বয়সে রেললাইনে মরতে গিয়েছিলাম।’ কিন্তু ট্রেনকে তাঁর দিকে এগিয়ে আসতে দেখে, জনির চোখে ভেসে ওঠে ৩ বোনের মুখ। ফলে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছিলেন তিনি। পেয়েছিলেন নতুন জীবন।

জনি লিভার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জনি জানান, শৈশবে তিনি যে শহরে বাস করতেন সেখানে খুনখুনি লেগেই থাকত, খুনীদের অনেকেরই সেই এলাকায় বাস। এসবের মাঝে জনি অভিনেতা হয়েছেন। সে কারণে তিনি সৃষ্টিকর্তাকে প্রতি মুহূর্তে ধন্যবাদ জানান। কখনও কখনও তাঁর মনে হয়, বিনোদন জগতে না এলে তিনি হয়তো অপরাধ জগতে থাকতেন; হয়তো কোনও গ্যাংস্টার হতেন!

প্রসঙ্গত, ১৯৫৭ সালের ১৪ আগস্ট তেলুগু খ্রিস্টান পরিবারে জন্ম জনির। মুম্বাইয়েই বড় হয়ে ওঠা। জনির বাবা কাজ করতেন একটি কারখানায় শ্রমিক হিসেবে। পেতেন নামমাত্র পারিশ্রমিক। তা দিয়ে কোনোরকমে চলত সংসার। ছেলেমেয়ের স্কুলের খরচ মেটাতে পারতেন না তিনি। যে কারণে ১৪ বছর বয়সেই সংসারের হাল ধরতে রোজগার শুরু করেছিলেন জনি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর