মাহি দেন বিচ্ছেদ ঘোষণা, স্বামী ছিলেন কনসার্টে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম

বিচ্ছেদের পথে হাঁটছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি নিজেই। এরপর থেকেই চলচ্চিত্রাঙ্গনের আলোচনায় চিত্রনায়িকা। এদিকে, মাহি যখন বিচ্ছেদের ঘোষণা দিচ্ছিলেন, এর ঘণ্টাখানেক আগেও স্বামী রকিব সরকার ছিলেন একটি কনসার্টে।

সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি লাইভে দেখা যায়, সেই কনসার্টে গাইছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। দর্শক সারিতে বসে রয়েছেন রকিব। সঙ্গে তরুণ বয়সের এক যুবক ও একজন নারী। একই সিটে বসে কনসার্টটি উপভোগ করছেন তাঁরা।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক আবারও এমপি ও মন্ত্রী নির্বাচিত হওয়ায় এদিন তাঁকে সংবধর্না দেওয়ার আয়োজন ছিল গাজীপুরে। মন্ত্রীকে সংবর্ধনা প্রদানের পর আয়োজন হয়েছিল মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনার। সেখানেই গাইছিলেন ইমরান। আর বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রকিব সরকার।

কনসার্টে রকিব সরকার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে, শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ ভিডিও বার্তা দেন মাহি। এতে স্বামীকে নিয়ে তিনি বলেন, ‌‘আমরা দুজন দুজনের প্রতি সম্মান নিয়েই সিদ্ধান্ত নিয়েছি সেপারেশনে যাব। আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। খুব দ্রুতই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাব। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’ 

তবে রকিব এখনও বিচ্ছেদ নিয়ে নিরব রয়েছেন। একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাঁদের সংসারে ফারিশ নামের এক পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তাঁর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনা আবারও আলোচনায় এসেছে। এ বিষয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি দীর্ঘ ভিডিওবার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সাবেক তথ্য ও...
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। অবসর কাটানোই মূলত তার এই সফরের উদ্দেশ্য। এ সফরের মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। নায়িকার সর্বশেষ খবর জানা...
ঢাকাই সিনেমার দুই আলোচিত তারকা জায়েদ খান ও মাহিয়া মাহি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্টাল পার্কে।
বিচ্ছেদের খবরের দেড় বছর পর আবার আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাজনীতিক রাকিব সরকার। কয়েক দিন আগে ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর নতুন করে গুঞ্জন শুরু...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর