বিচ্ছেদ হচ্ছে মাহির, বিয়ে করছেন সাবেক স্বামী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম

বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রকিব সরকারের সঙ্গে শিগগিরই তাঁর বিচ্ছেদ ঘটছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন মাহি নিজেই। এদিকে, নায়িকা যখন বিচ্ছেদের পথে হাঁটছেন, একই সময় সুখবর জানালেন তাঁর সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু। 

সংবাদমাধ্যমে মাহির বিচ্ছেদের কথা শুনেছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর এই সাবেক স্বামী। তিনি বলেন, ‌‘তার (মাহি) বিচ্ছেদের খবর আমি জানতাম না। শুক্রবার রাতে সবার ফোনে খবরটি জানতে পারি আমি। আমাকে ফোন দিচ্ছে সবাই। আর এখানে তো আমার কিছু করার নেই। তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও নেই আমার।’

রকিব সরকারের সঙ্গে মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

পাশপাশি গিগগিরই অপু নিজেও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলেও জানান। তিনি বলেন, ‘আমিও নতুন করে জীবন শুরু করতে চাইছি। শিগগিরই বিয়ে করব। এবার সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। আর সম্পর্কে জড়িয়ে বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। বিয়ে করব পারিবারিক সিদ্ধান্তে।’

অপু আরও বলেন, ‘আমার পরিবার বিয়ের জন্য মেয়ে খুঁজছে। এখন যত দ্রুত মেয়ে পাওয়া যায়, মেয়ে পেলেই বিয়ে। শুভ কাজটি আমিও শিগগিরই সম্পন্ন করতে চাই।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। এর কয়েক বছর পরেই তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাঁদের সংসারে ফারিশ নামের এক পুত্রসন্তান রয়েছে। 

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনা আবারও আলোচনায় এসেছে। এ বিষয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি দীর্ঘ ভিডিওবার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সাবেক তথ্য ও...
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। অবসর কাটানোই মূলত তার এই সফরের উদ্দেশ্য। এ সফরের মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। নায়িকার সর্বশেষ খবর জানা...
ঢাকাই সিনেমার দুই আলোচিত তারকা জায়েদ খান ও মাহিয়া মাহি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্টাল পার্কে।
বিচ্ছেদের খবরের দেড় বছর পর আবার আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাজনীতিক রাকিব সরকার। কয়েক দিন আগে ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর নতুন করে গুঞ্জন শুরু...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর