যে রোগ হলে মানুষ সবার সামনে কথা বলতে ভয় পায়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৫ এএম

গ্লসোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি মানুষের সামনে কথা বলতে গেলেই ভয় এবং দুশ্চিন্তায় ভোগান্তিতে পড়েন। তাই তিনি জনসমক্ষে কথা বলা এড়িয়ে চলেন। কিন্তু এই ধরনের ঘটনা চলমান থাকায় তাঁর মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে।

কারণ
সুনিদির্ষ্ট কারণ এখনো অজানা। তবে এর পেছনে জেনেটিক, পরিবেশগত, শারীরিক এবং মানসিক কারণ আছে। কেন এমন হচ্ছে এবং কী এই ভয়টাকে ট্রিগার করছে এটা বুঝতে পারলে এর রোগের প্রতিরোধ এবং চিকিৎসা  সহজ  হবে।
তবে এ ক্ষেত্রে জেনেটিক কারণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া ব্যক্তির পারিবারিক ইতিহাস রোগাক্রান্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ব্যক্তির পরিবেশগত এবং সামাজিক কারণ ও এখানে ভূমিকা রাখতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, আক্রান্ত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক পরিবেশ, ছোটবেলায় কোন পরিবেশে বড় হয়েছেন সে ঘটনাগুলো এই ভয় তৈরি করার কাজে উপাদান হিসেবে বিবেচিত হতে পারে। মোটকথা অতীতের নেতিবাচক অভিজ্ঞতা পরবর্তী জীবনে জনসমক্ষে কিছু বলার সক্ষমতাকে কেড়ে নেয়।

খোঁজ নিলে দেখা যাবে, এই রোগে আক্রান্ত ব্যক্তি অতীতে জনসমক্ষে কিছু বলার সময় কখনো অসম্মানিত, উপহাসের পাত্র, বিব্রত অথবা প্রত্যাখ্যাত হয়েছেন। সে সময়টাতে তিনি এতই আহত হন যে, এই ভয় তীব্রভাবে তাঁর অবচেতন মনের গভীরে জেঁকে বসে থাকে। ফলে আজকে যখন তিনি জনসমক্ষে কথা বলতে যান, আগের পুরোনো মনোদৈহিক ভয়ের প্রভাবে তিনি কুঁকড়ে যান। তবে, একেকজনের ক্ষেত্রে একেক ধরনের ট্রিগার ভয়কে উজ্জীবিত করে।

সব থেকে বেশি দেখা যায়, সামনে কেউ বসে আছে ভাবলে গলায় কথা আটকে যায়। অনেকের ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠানগুলোতে আলাপচারিতা চালানো কঠিন হয়ে পড়ে। আবার নতুন চাকরি শুরু করলে অফিসের মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বিব্রত বোধ করেন। এ ক্ষেত্রে  কিছু কারণ উল্লেখ করা যেতে পারে। যেমন:

১. জেনেটিক বৈশিষ্ট্য এবং পারিবারিক ইতিহাস: যদি পরিবারে কারও থেকে থাকে তবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
২. মস্তিষ্কের কার্যক্রম: মস্তিষ্কের একটি অংশ মানুষের ভয়ের প্রতিক্রিয়াকে সামাল দিতে সাহায্য করে। আক্রান্ত ব্যক্তি যদি বেশি কর্মক্ষম হন তাহলে স্ট্রেস, দুশ্চিন্তা, উদ্বেগও প্রকট হবে।
৩. মানুষের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা: যদি জনসমক্ষে বক্তৃতা দেওয়ার সময় বা কথা বলার সময় অতীতের নেতিবাচক অভিজ্ঞতা থাকে, তবে তা ভয় হিসেবে কাজ করবে। এতে অবস্থা খারাপ হবে। 
৪. বাবা–মায়ের প্রভাব: ছোটবেলায় যদি বাবা–মা মানুষের সামনে কথা বলতে উদ্বিগ্ন বোধ করেন, তাহলে বাবা–মায়ের এই আচরণ পরবর্তীকালে সন্তানের জীবনকে ঝুঁকিপূর্ণ করবে।

লেখক: চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ

মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব মানসিক...
গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
একসময় যে সাইকেডেলিক বা মস্তিষ্কে প্রভাব ফেলা ওষুধগুলোকে চিকিৎসাবিজ্ঞানের বাইরে রাখা হয়েছিল, সেগুলোই এখন আবার আলোচনায়। নতুন করে সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ইবোগেইন’। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর