অবশেষে সালমানের এই প্রেমটাও গেল!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৯ পিএম

বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান। তাঁর জীবনে শাহীন জাফরি থেকে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে ক্যাটরিনা কাইফ—বহু তারকার সঙ্গেই বারবার নাম জড়িয়েছে। তবে শেষ পর্যন্ত কোনোটিই সফল হয়নি। সর্বশেষ রোমানিয়ান সংগীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। তবে সালমানের হাবভাব দেখে অনেকের ধারণা, ইউলিয়ার সঙ্গেও সম্পর্কে ইতি টেনেছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি দুবাইয়ে মাকে নিয়ে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন সালমান। এরই মধ্যে সেখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। পাশাপাশি আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, গ্যালারিতে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে ইউলিয়া। পিছনে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সালমান। বারবার পিছনে ফিরে সালমনের দিকে তাকাচ্ছেন ইউলিয়া। কিন্তু খানিক চোখ পাকিয়ে মুখ ফিরিয়ে নেন অভিনেতা। তাতেই নেটিজেনদের অনেকের ধারণা, এই প্রেমটাও টিকল না সালমানের।

গত বছর একটি টক শোতে সালমান নিজেই স্বীকার করেছিলেন, ‌‘প্রেমে গেরো আছে আমার!’ এমনকি বারবার প্রেম ভাঙার দায় নিয়েছেন নিজেই। সেই সময় তিনি এ-ও জানিয়েছিলেন, প্রেমিকাদের দোষ নয়, বরং দোষ রয়েছে তাঁর নিজের মধ্যেই। এখন তাঁর প্রায় ৫৮’র কাছাকাছি বয়স। কুমারত্ব কি ঘুচবে না—প্রশ্ন অনুরাগীদের।

প্রসঙ্গত, ২০১৬ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর রোমানিয়ান সংগীতশিল্পী-অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান সালমান খান। প্রায় আট বছরের ধরে নাকি তাঁরা সম্পর্কে ছিলেন। খান বাড়িতে একসময় থাকতেন এই বিদেশিনী। অনেকেই ভেবেছিলেন, ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন সালমান। কিন্তু না, এবার সেই সম্পর্কেও ফাটলের আভাস।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
বলিউড তারকা সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি ‘তেরে নাম’। যেখানে তাঁর সঙ্গে দক্ষিণী অভিনেত্রী ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল...
সমস্যার বেড়াজাল পেরিয়ে নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এর মধ্যেই নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউডের ভাইজান।...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর