স্বামীর চিহ্নও মুছে ফেললেন মাহি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৮ পিএম

চলতি মাসেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদ ঘটছে তাঁর।

এরই মধ্যে আলাদা থাকতে শুরু করেছেন এই দম্পতি। এমনকি নিজের নাম থেকে স্বামীর ‘চিহ্ন’ও মুছে ফেলেছেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখা মিলল অভিনেত্রীর নামের সেই পরিবর্তন। ব্যক্তিগত অ্যাকাউন্টের নাম ছিল ‘মাহিয়া মাহি সরকার’। এবার সেটা শুধুই মাহিয়া মাহি। তবে তাঁর পেজের নাম এখনও অপরিবর্তনীয় রয়েছে। 

মাহি যখন চলচ্চিত্রে পা রাখেন তখন তাঁর নাম ছিল শারমীন নিপা। সেখান থেকে হন মাহিয়া মাহি। এরপর ২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ের পর নামের সঙ্গে ‘সরকার’ যোগ করেন তিনি।

তবে সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর নাম থেকে ‘সরকার’ মুছে ফেলেছেন। স্বামীর পদবী মুছে দিয়ে আবারও মাহিয়া মাহি পরিচয়েই ফিরলেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ ও ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাঁদের ফারিশ নামে এক পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাঁদের বিচ্ছেদ ঘটে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর