রকিব ফেসবুকে কী লিখল, আই ডোন্ট কেয়ার: মাহিয়া মাহি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম

সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শিগগিরই স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানান তিনি। এরপর থেকেই টক অব দ্য কান্ট্রি এই চিত্রনায়িকা। এদিকে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাহির স্বামী রকিব সরকার সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন।

তিনি লেখেন, ‘আস্থা…! শব্দটির সাথে যখন ডিক্লায়ারেশন ইস্যু যুক্ত হয়, তখন তার সাথে সাথে বিশ্বাস, নির্ভরতা ছাড়াও গভীরে অনেকগুলো সমার্থকের উপস্থিতি উপলব্ধ হওয়া খুবই প্রাসঙ্গিক। ভয়ঙ্কর রাতে আস্থার আস্তানায় সাজানো শীসা, নাইনটিজ ইন্ডিয়ান সং, মিটিমিটি আলো তার সদস্যদের সবাই দেখল। ওই আস্তানার প্রধান ফটোগ্রাফির অজুহাতে আড়ালেই রয়ে গেল সপ্তাহ-দশদিনে তো আর এমন আস্থা অর্জন করা সম্ভব নাহ…!’

মূলত মাহিকে ইঙ্গিত করেই এই পোস্ট দিয়েছেন রকিব। এবার এই বিষয়ে মুখ খুললেন নায়িকাও। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় তিনি বললেন, ‘রকিব সরকার আমার হাজব্যান্ড ছিলেন। রকিব সরকার আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে ভালোবেসে ছিলাম। এইটুকু না, অনেক ভালোবেসেছি। এতই ভালোবেসেছি, আপনারা দেখেছেন আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন চলে গিয়েছিলাম? কারণ তিনি পছন্দ করতেন না। আমাকে কখনও মুখ ফুটে বলেনি যে তুমি সিনেমা করতে পারবে না। আমার মনে হয়েছে ওর পছন্দ না, এই জন্যেই দূরে সরে গিয়েছিলাম। তো তাকে এই লেভেলের ভালো বেসেছিলাম। ও ফেসবুকে কী লিখল বা কী লিখল না, আই ডোন্ট কেয়ার। আমার মাথায় যদি পিস্তল ঠেকিয়েও কেউ বলে, তুমি এখনই মরে যাবে, তোমাকে শুট করব; রকিব সম্পর্কে কিছু নেগেটিভ বলো... আই উইল নেভার ডু দ্যট (কখনোই এমনটা পারব না)। আমি ওকে সম্মান করি। এবং এটা মৃত্যু অবধি থাকবে।’ 

সম্প্রতি মাহি তাঁর ফেসবুক হ্যান্ডেলে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেন। যেখানে মিডিয়ার তারকারা ছিলেন। ক্যাপশন ছিল, ‘আস্তার আস্তানা’। সেই দিকেই ইঙ্গিত করেন রকিব সরকার। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন মাহি। প্রচারে তাঁর সঙ্গে রকিব। ফাইল ছবি

তবে এ নিয়ে মাহির ভাষ্য, ‘মিডিয়াভিত্তিক আমার কোনো ফ্রেন্ড নাই। মিডিয়া রিলেটেড কোনো আড্ডায় বা পার্টিতে আমাকে কখনও কেউ দেখেনি। কোনোদিনই না। আমার কিছু ফ্রেন্ড আছে, যাদের সাথে একদম ছোটবেলা থেকে পড়াশোনা করেছি—সেই স্কুল লাইফের। এই কয়েকজন আমার ফ্রেন্ড আছে। যদি মন খারাপ হয় তাদের সাথেই ঘুরতে যাই কিংবা তাদের সাথে আড্ডা বা গল্প করি। কারণ আমি যখন কিছুই ছিলাম না, সেই গেদা (ছোট) মাহি, তখন থেকেই তারা আমার সাথে ছিল। তো আমার মন খারাপের সময় তারা পাশে থাকলেই আমার ভালো লাগবে।’

১১ মিনিট ১৫ সেকেন্ডের সেই ভিডিওতে মাহি আরও বলেন, ‘ওর (রকিব) কি কোনো নেগেটিভ সাইড নাই? দুটি মানুষ প্রেম করার সময় বোঝা যায় না, বিয়ে করার পর বোঝা যায় কার কী প্রবলেম। আমার যে এত এত প্রবলেম এটা নিশ্চয় প্রেম করার সময় রকিব বুঝে নাই। সরি (দুঃখিত), ওর সাথে আমার তো ঠিক প্রেম হয়নি, মাত্র দুই মাসের পরিচয়ে আমাদের বিয়ে হয়। যখন দেখেছি দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং, তখন আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। ও তখন তো বুঝেনি, আমার রাগ বা ইগো কেমন; যাই হোক, ও তখন দেখেনি, বিয়ে করার পর দেখেছে। তো ওর ক্ষেত্রেও একই। ওর যা যা সমস্যা ছিল, সেগুলো পরে দেখেছি, আগে দেখিনি। মানুষ মাত্রই প্রবলেম থাকবে। যখন দুজন মানুষ একসঙ্গে থাকব, তখন সবই ভালো লাগবে; আবার সম্পর্ক শেষ হয়ে গেলে একে অপরের শত্রু হয়ে যাব, এই ক্যাটাগরির মানুষ আমি আর রকিব না।’ 

শেষে নায়িকা বলেন, ‘রকিব আমার জীবন থেকে অতীত হয়ে গেছে। আমি ওর জীবন থেকে অতীত হয়ে গেছি। কিন্তু আমাদের একজন আছে। যদি কোনো টান আমাদের থেকে থাকে, তা হলো সন্তান। আমি ফারিশের মা, ও ফারিশের বাবা। যেহেতু আমরা ফারিশের বাবা-মা, তাই মৃত্যু পর্যন্ত আমাদের মধ্যে পরস্পরের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ থাকবে।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাঁদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ফারিশ। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাঁদের মাঝে বিচ্ছেদ ঘটে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর