স্কাইভিউ টাওয়ার সিলগালা, আরও যেসব রেস্তোরাঁকে জরিমানা 

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:৪৩ পিএম

ফায়ার সেফটি না থাকাসহ অনিরাপদ হওয়ায় রাজধানীর স্কাই ভিউ টাওয়ার সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার অভিযানের খবর পেয়ে সাততলা ভবনটির মালিকেরা রেস্টুরেন্ট বন্ধ করে পালিয়ে যান। 

এরপর নাইটিঙ্গেল স্কাইভিউ টাওয়ার সিলগালা করে দেওয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, ভবনটির বেসমেন্ট এবং ছাদে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। ভবনটিতে ফায়ার সেফটি ছিল না। এজন্য সিলগালা করে দেওয়া হয়েছে।

স্কাইভিউ টাওয়ার সিলগালার পর ফয়জুর রহমান ভবনে গেলে, সে ভবনটিও বন্ধ পাওয়া যায়। সিটি করপোরেশন বলছে, মালিকেরা ব্যানার দিয়ে বন্ধ রেখে বিভিন্ন রেস্টুরেন্টের উন্নয়ন কাজ চালাচ্ছেন।

এদিকে ফায়ার সার্ভিসের সনদ না থাকায় বেইলি রোডে সুইস ক্যাপিটাল বেইলি ডেইলি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। সকাল ১১টা থেকে বেইলি রোডে শুরু হয় অভিযান। 

শুরুতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় বেইলি রোডের নবাবী ভোজ রেস্টুরেন্টে। যদিও তার আগেই রেস্টুরেন্টের কর্মচারীরা তালা দিয়ে পালিয়ে যায়। কাউকে না পেয়ে রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় রাজউক। 

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে আজ সারাদিন গ্রিন কোজি কটেজের গলিতে অভিযান চালাবে রাজউক। সেখানকার ভবনগুলোতে অফিসের জন্য অনুমোদন নিয়েও অসংখ্য রেস্টুরেন্ট করা হয়। 

দীর্ঘ সময় নিয়ে সেসব রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। এসব রেস্টুরেন্টে অভিযান চালাবে রাজউক। বেইলি রোড ছাড়াও খিঁলগাও এবং উত্তরাতে অভিযান চালাচ্ছে রাজউক। 

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তার স্ত্রী স্বপ্না আক্তার। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা...
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮টি ঘর ও তিনটি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো....
বড় ছেলে ডক্টরেট, আছে বিশ্বের একাধিক নামি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, পড়ান বুয়েটে। মেঝ ছেলে সরকারের যুগ্ম সচিব। আর ছোটোজন কানাডা প্রবাসী। নিজের জীবনের সবটুকু দিয়ে প্রতিষ্ঠিত করা সন্তানদের কারও কাছেই...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর