‘যেন দুইবার কবুল বলার পর বিয়ে ভেঙে গেছে’

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৬:০০ পিএম

কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করেই মঙ্গলবার (৫ মার্চ) রাতে বন্ধ হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। ওই সময় লগইন করা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে। আইডি হ্যাকড হয়েছে—এমন ভাবনাও আসে অনেকের মনে।

এই নিয়ে সামাজিকমাধ্যমে চলছে নানা কথা। বিষয়টি নিয়ে অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া মজা করে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। সেটা এমন, ‘কিছুক্ষণের জন্য ফেসবুক ডাউন হওয়ায় বাঙালি যেভাবে হা-হুতাশ করছে; মনে হচ্ছে, দুইবার কবুল বলার পর বিয়ে ভেঙে গেছে!’

সালওয়ার এই কথার পিঠে আরও কথা চালাচালিও হয়েছে। অনেকেই তাঁর সঙ্গেও মজা করতে ভোলেননি। 

নিশাত। ছবি ফেসবুক থেকে নেওয়া

এদিকে অল্প কিছু সময় বিভ্রাটের পর আবারও সচল হয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্ডি স্টোন এক বার্তায় বলেন, ‘আজ একটি কারিগরি সমস্যার কারণে আমাদের কিছু সেবা পাওয়ার ক্ষেত্রে লোকজনকে জটিলতায় ফেলেছে। তাদের সমস্যা নিরসনে যত দ্রুত সম্ভব আমরা এর সমাধান করেছি। এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর