জীবনে আর কখনও প্রেম আসবে না: পরী মণি

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৬:১৮ পিএম

শুধু চলচ্চিত্র নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনায় এসেছেন এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরী মণি। সাম্প্রতিক সময়ে তাঁর ক্যারিয়ার-চিত্র অনেকটাই ঊর্ধ্বমুখী। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে চমকে দিয়েছেন ভক্তদের। অভিনেত্রীর হাতে রয়েছে কলকাতায় ‌নির্মিত হতে যাওয়া ‌‘খেলা হবে’ নামের একটি সিনেমার কাজ। তবে এর আগেই তাঁকে কলকাতায় পাড়ি দিতে হয়েছে ক’দিন আগে। কারণ ছিল ছেলে রাজ্যর অসুস্থতা। সম্প্রতিও রাজ্যকে নিয়ে পশ্চিমবাংলার রাজধানীতে গিয়েছেন তিনি। মুখোমুখি হয়েছেন সেখানকার সংবাদমাধ্যম আনন্দবাজারের। একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী, যেখানে ব্যক্তিগত জীবন ও বর্তমান কাজ নিয়ে কথা বলেছেন তিনি।

পরী মণির কাছে প্রশ্ন রাখা হয়েছছিল তাঁর মধ্যে খুব বেশি খামখেয়ালি আছে কি-না বা তাঁকে কি ধরা যায় না? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বললেন, ‘আমি খামখেয়ালি নই। আর ধরা যায় না, ব্যাপারটা একদমই এ রকম না। আমাকে খুব সহজেই ধরা যায়, পাওয়া যায়। কিন্তু আমাকে বুঝে কাজ করাটা হয়তো একটু মুশকিল হয়ে যায়। যারা মুডি তাদের থেকে আমি দূরে থাকি। খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি যারা আমার সাথে মিলেমিশে কাজ করে। আমি একদমই মুডি না। আমি কাজকেই প্রাধান্য দিতে চাই। আমার কাছে ব্যক্তিগত এবং কাজের সম্পর্ক আলাদা।’

একপর্যায়ে উঠে আসে প্রাক্তন স্বামী শরীফুল রাজের প্রসঙ্গও। উপস্থাপিকার প্রশ্ন—‘কিছুদিন আগে তোকে দেখেছিলাম কী বিমর্ষ ছিলি, যখন ছেলে অসুস্থ হয়ে কলকাতায় ভর্তি ছিল। তখন শরীফুল রাজ পদ্মের নাম নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল। বিষয়গুলো আসলে তোর কেমন লাগে?’ 

এমন প্রশ্নে খুব মজার ছলেই উত্তর দিয়েছেন পরী মণি। বললেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস ছিল আমার বাচ্চার জন্য এবং আমার জন্য। কারণ এই স্ট্যাটাসটা না দিলে তো আমার বাচ্চা ভালোই হতো না। আমরা খুব উপকৃত হয়েছিলাম।’

ছেলে রাজ্যর সঙ্গে খুনসুটিতে পরী মণি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই কথা টেনে পরী আরও বলেন, ‘এটা খুবই ব্যক্তিগত বিষয় কিন্তু আমার মনে হয় এটা সবার জানা উচিত। যে ওন (ধারণ) করে না কিন্তু আমার বাচ্চা বলে বেড়ায় আমি তো তাকে ছাড় দেব না। যারা মা তারা নিশ্চয় বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি। কখনও কোনো ফেইক সম্পর্ক বা ফেইক ইমোশনকে বাচ্চার ইস্যু করে কিছু বলতে পারবেন না। সেই জায়গা থেকে বলছি, ও এখন পর্যন্ত আমার বাচ্চার একটা খোঁজখবর নেয়নি। আমার বাচ্চার খোঁজখবর ও কেন নেবে? এটা তো আমার বাচ্চা। আমার বাচ্চার খোঁজখবর ও দায়িত্ব প্রথম থেকে আমিই নিয়েছি এবং আমারই থাকবে। এটার জন্য আর কাউকে দরকার নেই। আমি আর কারও নামই উচ্চারণ করতে চাই না। এই নামটার সঙ্গে এখন আর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান ছাড়া কিছুই নেই। ভালোবাসা, সম্মান তো দূরের কথা, কিছুই নেই। যে মানুষটা আমার বাচ্চার বাবা তাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না। কিন্তু যতটুকু অসম্মান তার প্রাপ্য সেটুকু আমি করব, সেটা থেকে তাকে বাঁচাতে পারব না। সেই অসম্মানটা পুরো দুনিয়া না, আমি তাকে করব। কারণ সে সেটা ডিজার্ভ করে।’

নতুন করে প্রেম আসছে কিনা—এমন প্রশ্ন করা হলে পরী বললেন, ‘আমার জীবনে আর কখনও প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেয়ার কোনো ঝট ঝামেলা পোহাতে হয় না। তবে আমার পিওর প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি ওর ও আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি।’

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’ ছবিতে কাজ করেছেন পরী মণি। কথা চলছে আরও কিছু কাজ নিয়েও। এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রীর সদ্য শেষ করা চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা পরিচালনা করেছেন রেজা ঘটক।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর