মাহিকে গোল্ডেন লকেট উপহার দিলেন পরী মণি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৯ পিএম

সম্প্রতি স্বামী রকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর থেকেই আলোচনায় তিনি। এমন দুঃসময়ে তাঁকে ঢাকাই শোবিজের অনেকেই সাহস যুগিয়ে যাচ্ছেন। এরই মধ্যে শ্রদ্ধার জায়গা থেকে ভালোবাসার নিদর্শন হিসেবে মাহিকে একটি ‌নেকপিস (গোল্ডেন লকেট) উপহার দিলেন চিত্রনায়িকা পরী মণি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) পরীর দেওয়া উপহারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মাহিয়া মাহি। তাতে দেখা যায়, নেকপিসটিতে শোভা পাচ্ছে সোনালি রঙের একটি ভালোবাসার পেনডেন্ট। ক্যাপশনে মাহি লিখেছেন, ‌‘চুম্মা পরী মণি’। 

এই পোস্টের মন্তব্যঘরে ভালোবাসা ও আলিঙ্গনের ইমোজি জুড়ে দিয়ে পরী লিখেছেন, ‘লাভ ইউ’।

প্রসঙ্গত, বিচ্ছেদ ঘোষণার পর থেকেই নেটিজেনদের আলোচনায় মাহিয়া মাহি। অনেকেই তাঁর প্রতি সহানুভূতি জানিয়েছেন। আবার নিন্দুকেরা করেছেন সমালোচনা। সে যা-ই হোক, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হলে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সবচেয়ে বেশি উৎকণ্ঠা দেখা দেয় ওই দম্পতির সন্তান-সন্ততির ভবিষ্যৎ নিয়ে।

মাহির বিচ্ছেদের পর এমনই একটি বিষয় উঠে এসেছিল নির্মাতা কাবিরুল ইসলাম রানার পোস্টে। তিনি লিখেছিলেন, ‌‘বিচ্ছেদের শহরে একদিন হয়তো আপনি আমি যার যার মতো সবকিছু ঠিক করে নেব, হয়তো অনেক সুখে দিন কাটাব, কিন্তু একটি সন্তান বেড়ে ওঠে তার প্রাপ্য ভালোবাসার অভাবে। জীবনতো একটাই, আসুন না নিজের জীবনের সর্বোচ্চ ছাড় দিয়ে সন্তানের কথাটা ভাবি। ভালো থাকুক পৃথিবীর সব পরিবারগুলো।’

নির্মাতার এই পোস্টে পরী মণির ভাষ্য, ‘একজন মা-ও তো একজন মায়ের সন্তান। সেই সন্তানের বেলায়? ছাড় আপোস এসব সন্তানের দোহাই না হোক। জীবনের জন্যে হোক। প্রত্যেকটা জীবনের জন্যেই।’

মূলত বিচ্ছেদে ভেঙে না পড়ে বাস্তবতা মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে চলতেই এই কথাগুলো বলেছিলেন পরী মণি। তিনিও সিঙ্গেল মাদার। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তান রাজ্যকে নিয়েই তাঁর সংসার।

এদিকে, রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাহিয়া মাহি। তাঁদের সংসারে ফারিশ নামের এক পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই তাঁদের বিচ্ছেদ ঘটে।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর