জীবনের প্রথম অস্কারের স্বাদ পেলেন ‘আয়রনম্যান’খ্যাত ডাউনি

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৮:১১ এএম

তিনি সুপারহিরো। দুনিয়াজোড়া তাঁর বহু ভক্ত। আছে স্বীকৃতিও। তবে রবার্ট ডাউনি জুনিয়রের আক্ষেপটাও ছিল। কারণ কাঙ্ক্ষিত পুরস্কার অস্কারটা যে তার শোকেজে নেই।

আয়রনম্যান হিসেবে খ্যাত রবার্ট ডাউনি জুনিয়রের কাছে এবারের অস্কারটা অন্যরকম হিসেবে ধরা দিল। সাপোর্টিং চরিত্রের জন্য পেয়েছেন পুরস্কার। আর চলচ্চিত্রের নাম ‘ওপেনহাইমার’।

পরমাণু বোমার জনক হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত বিজ্ঞানী জুলিয়াস রবার্ট ওপেনহাইমারের জীবনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে সিনেমাটি। স্বাভাবিকভাবেই এতে যেমন পরমাণু বোমা বানানোর ঘটনা প্রাধান্য পেয়েছে বেশি, তেমনি ওপেনহাইমারের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা ঘটনাও উঠে এসেছে প্রাসঙ্গিকভাবেই। পরিচালক ক্রিস্টোফার নোলান।

ছবিতে ওপেনহাইমারের মানসিক দ্বন্দ্বকে ক্যামেরার সামনে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন কিলিয়ান মারফি। বিজ্ঞানীর অনুসন্ধিৎসু মন, সফল হওয়ার আকাঙ্ক্ষা, প্রেমে মশগুল হয়ে যাওয়া বা হাড়ভাঙা খাটুনিতে পাওয়া সফলতার পর নাম না জানা অগণিত মানুষের রক্তে নিজের হাত লাল হওয়ার অনুভূতি—সবক’টিতেই মারফি ছিলেন অনবদ্য। এর বাইরে ওপেনহাইমারের মিত্রপক্ষ জেনারেল লেসলি গ্রোভসের চরিত্রে ম্যাট ডেমন এবং বিরোধী পক্ষ হয়ে ওঠা লুইস স্ট্রসের চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রের ভূমিকা ছিল অনস্বীকার্য। এই দুই হেভিওয়েট অভিনেতা নিপুণভাবে চরিত্রকে ফুটিয়ে তুলেছেন।

চারবারের অস্কার মনোনীত তারকা টম ক্রুজ এবার পাচ্ছেন বহু প্রতীক্ষিত অস্কার। যদিও এটি কোনো নির্দিষ্ট ছবির জন্য নয়, বরং একটি সম্মানসূচক অস্কার। চলতি বছরের গভর্নরস অ্যাওয়ার্ডসে, আগামী নভেম্বর মাসে, এই...
চলতি মার্চের শুরুতে ‘নো আদার ল্যান্ড’ যখন অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছিল, তখন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার আলোকিত করেছিলেন হামদান বল্লাল ও তাঁর সহকারী তিন নির্মাতা। তথ্যচিত্রে তাঁরা...
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড। বিশ্বের মর্যাদাপূর্ণ সেই জমকালো আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মার্কিন টেলিভিশন উপস্থাপক, কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। ফের অস্কার চায় তাঁকে!...
এবারের অস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন। নির্মাতা শন বেকারের ‘আনোরা’ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান। শুধু তা-ই নয়, এর মাধ্যমে ইতিহাসে নতুন নজিরও গড়েছেন...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর