অবশেষে অস্কার পাচ্ছেন টম ক্রুজ

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৮:২৪ পিএম

চারবারের অস্কার মনোনীত তারকা টম ক্রুজ এবার পাচ্ছেন বহু প্রতীক্ষিত অস্কার। যদিও এটি কোনো নির্দিষ্ট ছবির জন্য নয়, বরং একটি সম্মানসূচক অস্কার। চলতি বছরের গভর্নরস অ্যাওয়ার্ডসে, আগামী নভেম্বর মাসে, এই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হবে—একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

অভিনেতা হিসেবে তিনবার এবং প্রযোজক হিসেবে একবার (২০২২-এর ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির মাধ্যমে, যা সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়) অস্কার মনোনয়ন পাওয়া ক্রুজের ক্যারিয়ার হলিউডের অন্যতম শক্তিশালী দৃষ্টান্ত।

পুরস্কারটি কোনো নির্দিষ্ট কাজের জন্য দেওয়া না হলেও, একাডেমির সংজ্ঞায়, অনারারি অস্কার প্রদান করা হয়—‘আজীবন অসাধারণ কর্মজীবনের স্বীকৃতি, চলচ্চিত্র শিল্প ও বিজ্ঞানে ব্যতিক্রমী অবদান, অথবা একাডেমির প্রতি বিশেষ সেবার জন্য।’

আর থিয়েটারকেন্দ্রিক সিনেমা অভিজ্ঞতার অন্যতম বড় প্রবক্তা হিসেবে—বিশেষ করে কোভিড-পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে তাঁর অবদান এবং নিজ হাতে স্টান্ট করার সাহসিকতার জন্য—ক্রুজকে কেউই এই পুরস্কারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। এজন্যই হয়তো তিনি আজকের হলিউডে পরিচিত হয়ে উঠেছেন ‘প্রেসিডেন্ট অব মুভিজ’ নামে।

চার কিংবদন্তি, চার স্বীকৃতি
এবারের গভর্নরস অ্যাওয়ার্ডসে টম ক্রুজ ছাড়াও সম্মানিত হচ্ছেন আরও তিনজন—প্রোডাকশন ডিজাইনার উইন থমাস, কোরিওগ্রাফার, অভিনেত্রী ও প্রযোজক ডেবি অ্যালেন, এবং গায়িকা, প্রযোজক ও মানবিককর্মী ডলি পার্টন।

তাদের মধ্যে ডলি পার্টন পাচ্ছেন বিশেষ ‘জিন হারশল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’, যা সামাজিক ও মানবিক কাজে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

এক বিবৃতিতে একাডেমি সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘এই বছরের গভর্নরস অ্যাওয়ার্ডস এমন চার কিংবদন্তিকে সম্মান জানাবে, যাদের কর্মজীবন আমাদের চলচ্চিত্রশিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব রেখে যাচ্ছে।’

তিনি আরও বলেন—‘ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক শিল্পী, যিনি নাচ, অভিনয় এবং পরিচালনায় নিজস্ব ছাপ রেখেছেন। টম ক্রুজ প্রেক্ষাগৃহ, স্টান্টশিল্প এবং চলচ্চিত্র সম্প্রদায়ের প্রতি অদম্য উৎসর্গের মাধ্যমে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন। ডলি পার্টন তার মানবিক কর্মকাণ্ডে এই যুগের প্রতীক হয়ে উঠেছেন। আর উইন থমাস শিল্পনির্মাণে তার অসামান্য দৃষ্টিভঙ্গির মাধ্যমে বহু স্মরণীয় ছবি রচনা করেছেন।’

টম ক্রুজের জন্য এই সম্মানসূচক অস্কার এসেছে এমন এক সময়ে, যখন মূল অস্কার আসরে প্রথমবারের মতো ‘স্টান্ট ডিজাইন’ ক্যাটাগরি চালু হয়েছে—যার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর