মানসিক যন্ত্রণায় আছে বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ: জরিপ

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০২:৪২ পিএম

বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছে বা মানসিকভাবে সুস্থ থাকার লড়াই করছে। সম্প্রতি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেপিয়েন ল্যাবসের ‘মেন্টাল স্টেট অব দ্য ওয়ার্ল্ড ইন-২০২৩’ শীর্ষক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জরিপের ফলাফল নিয়ে গত ৪ মার্চ সেপিয়েন ল্যাবস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৭১টি দেশের ১৩টি ভাষার মোট ৫ লাখ মানুষের ওপর জরিপ চালিয়ে তারা এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে দেখা যায়, জরিপে স্থান পাওয়া বিশ্বের ৭১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩। আর বাংলাদেশের মেন্টাল হেলথ কোশেন্ট বা এমএইচকিউ স্কোর ৬২। সেই হিসেবে বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে বা মানসিকভাবে সুস্থ থাকার লড়াই করছে।

জরিপে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া থেকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা স্থান পেয়েছে। এসব দেশের মধ্যে মানসিকভাবে সবচেয়ে বেশি সুস্থ রয়েছে শ্রীলঙ্কার মানুষ। সেখানে মাত্র ১৪ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছে।

তবে মানসিক যন্ত্রণার দিক থেকে বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে ভারত ও পাকিস্তানের মানুষেরা। ভারতের ৩০ শতাংশ ও পাকিস্তানের ২৮ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছে।

৭১টি দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের মানুষ। উভয় দেশেরই ৩৫ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে।

তবে যুদ্ধের দামামার মধ্যেও মানসিকভাবে সুস্থতার দিক থেকে ওপরের দিকে রয়েছে ইসরায়েল। দেশটির মাত্র ২০ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছে বলে জরিপ থেকে জানা গেছে। এ জরিপে স্থান পায়নি ফিলিস্তিন।

বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যু ৭৯৩ জন এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর