হবিগঞ্জে ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।

র‍্যাব জানায়, সোমবার সকালে বাহুবল উপজেলার চেরাগআলী ফিলিং স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতা লাল মিয়াকে (৩৯) গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ১৮ জুলাই মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে ডাকাত দলের ৩ সদস্যকে এবং ১৯ জুলাই নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টোল প্লাজা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপসহ আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে ওই সময় দলের প্রধান লাল মিয়া মোটরসাইকেলে পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, গ্রেপ্তার লাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা, ৭টি চুরি ও দস্যুতার মামলা ছাড়াও একাধিক মারামারি ও মাদক মামলা রয়েছে। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার তিনি আসামি এবং কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর জানান, হবিগঞ্জসহ সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন...
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর