বুয়েট ছেড়ে কেন শান্তিনিকেতনে চলে গিয়েছিলেন সাদি মহম্মদ

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২:২৫ পিএম

কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ প্রয়াত। একাধারে তিনি ছিলেন সংগীতশিল্পী, শিক্ষক ও সুরকার। শ্রোতারা তাঁর দরাজ গলার সুরে বুঁদ হতেন হরহামেশা। বুধবার (১৩ মার্চ) এই জনপ্রিয় শিল্পী পাড়ি জমিয়েছেন পরলোকে। নিজ বাসার একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

১৯৭৩ সালে বাবা-মায়ের ইচ্ছায় বুয়েটে ভর্তি হয়েছিলেন সাদি মহম্মদ। তবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মন বসাতে পারেননি এই সংগীতশিল্পী। ১৯৭৫ সালে ইঞ্জিনিয়ারিং পড়াকালে গানের টানে স্কলারশিপ নিয়ে সংগীত নিয়ে পড়তে চলে যান শান্তিনিকেতনে। বিশ্বভারতী থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। সেই থেকে গানের জগতে পথচলা শুরু। 

রবীন্দ্রসংগীতে সাদির মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক গানেও তিনি সমান গুরুত্বপূর্ণ। অসংখ্য রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ হয়েছে তাঁর কণ্ঠে। সঙ্গে আধুনিক গানও। এ ছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।

সাদি মহম্মদ। ছবি: সংগৃহীত

একাধিক সাক্ষাৎকারে জানা যায়, বর্ষা ও বসন্তের গান ভীষণ প্রিয় ছিল সাদি মহম্মদের। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র, উত্তম কুমার ও সুচিত্রা সেনের সিনেমা ছাড়াও হলিউডের ‘দ্য বাইসাইকেল থিভস’, ‘রোমান হলিডে’ ছিল তাঁর পছন্দের তালিকায়। এ ছাড়া বই পড়তে ভালোবাসতেন। তাঁর প্রিয় লেখকদের মধ্যে একজন ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

২০১৫ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন সাদি মহম্মদ। তাঁর ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন জনপ্রিয় নৃত্যশিল্পী।

জানা যায়, নানা কারণে মানসিক অবসাদে ভুগছিলেন সাদি। মা জেবুন্নেছা সলিমউল্লাহ মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। মা হারানোর বেদনা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছিলেন না। এভাবেই চলছিল। 

বুধবার (১৩ মার্চ) তিনি রোজা রাখেন, ইফতারও করেন। এমনকি সন্ধ্যার পর নিজের রুমে গিয়ে তানপুরা নিয়ে সংগীতচর্চাও করেন। পরবিারের ধারণা, এরপরই হয়তো তিনি না ফেরার দেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর