মোশাররফ-পরী-চঞ্চল-জয়াকে নিয়ে নতুন প্রজেক্ট, রয়েছেন অপূর্ব-মেহজাবীনও

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৪:৩০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ের সাম্প্রতিক পোস্টগুলো বেশ জল্পনা ছড়িয়েছে দর্শকের মাঝে। অবশেষে খোলাসা হলো সেসব রহস্য। দর্শকরা আগেই ধারণা করছিলেন নতুন কিছু আসছে! মঙ্গলবার (২৬) স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এসেছে সেই ঝলক। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, পরী মণি, মেহজাবীন চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে আসছে হইচইয়ের নতুন সিজন ‘গল্পের নতুন অধ্যায়’।  

৯ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে হইচই দিয়েছে এই ঘোষণা। জানা গেছে, নতুন সিজনে আসছে ৬টি সিরিজ।       

এর মধ্যে একটিতে দেখা যাবে এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তাঁকে নিয়ে নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘বহেমিয়ান ঘোড়া’। প্রকাশিত ভিডিও হালকা গল্ডের ইঙ্গিতও রয়েছে। যেখানে অভিনেতাকে দেখা যাবে মো. আব্বাস চরিত্রে। যে কিনা ৭ জেলায় ৭টি বিয়ে করে। এবং ৮ সংখ্যায় তার ভয়! কী সেই ভয়, এই রহস্য জিইয়ে রেখেছে হইচই।  

মিথ্যাবাদী নামক সিরিজে থাকছেন মেহজাবীন। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখা যাবে ‘রুমি—দ্য ব্লাইন্ড ডিটেক্টিভ’ সিরিজে। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। আসন্ন ঈদেই এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

জয়া আহসানকে দেখা যাবে ‘জিম্মি’ নামের একটি সিরিজে। পরিচালনা করছেন আশফাক নিপুণ। রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। তাঁকে নিয়ে ‘মিথ্যাবাদী’ নামে আরও একটি সিরিজ তৈরি করছেন নির্মাতা ভিকি জাহেদ।

বুকের মধ্যে আগুন সিরিজের স্পিন-অফে থাকছেন অপূর্ব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আলোচিত চিত্রনায়িকা পরী মণিকে নিয়ে নির্মাতা অনম বিশ্বাস বানাচ্ছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দেখা যাবে জনপ্রিয় সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন-অফে। এর নাম ‘গোলাম মামুন’। পরিচালনা করছেন শিহাব শাহীন।

এদিকে, একাধিক সূত্রে জানা যায়, সিরিজগুলোতে ঘটছে ঢাকা ও কলকাতার অভিনয়শিল্পীদের মিলনমেলা। কোনো কোনো সিরিজের ইতিমধ্যে শুটিং সম্পন্ন। আবার কিছু সিরিজের শুটিং চলছে। কোনোটি রয়েছে শুটিংয়ের অপেক্ষায়।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর