‘পুষ্পা’র তৃতীয় কিস্তি আসছে যে নামে

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৫:৩৯ পিএম

মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’। এরপর থেকেই সিনেমাটির দ্বিতীয় কিস্তির জন্য প্রহর গুনছে আল্লু অর্জুন ভক্তরা। মুক্তির তারিখও চূড়ান্ত। আগামী ১৫ আগস্ট এটি বিশ্বজুড়ে মুক্তি পাবে। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে। দীর্ঘদিন ধরেই এমন জল্পনা। এবার জানা গেল, সত্যিই আসছে তৃতীয় কিস্তি। খবর বলিউড হাঙ্গামার।

জানা যায়, ইতিমধ্যে আল্লু অর্জুন ও পরিচালক সুকুমারের মধ্যে এ নিয়ে আলাপও অনেক দূর এগিয়েছে।  

ভারতীয় সংবাদমাধ্যমটিকে সূত্র বলছে, ‌‘‘পুষ্পার মতো চরিত্রের সব প্রতিকূলতা মোকাবিলার ক্ষমতা রয়েছে। পুষ্পা রাজের প্রেমে পড়েছেন আল্লু অর্জুন ও সুকুমার। এই অ্যাডভেঞ্চারকে তাঁরা ট্রিলজিতে নিয়ে যেতে চান। পুষ্পা ২’র অনির্দিষ্ট সমাপ্তি একে তৃতীয় কিস্তিতে নিয়ে যাবে।’’

এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তৃতীয় কিস্তির শিরোনামও। এটির নাম রাখা হয়েছে ‘পুষ্পা—দ্য রোয়ার’। জানা গেছে, এই কিস্তির মাধ্যমেই পরিসমাপ্তি ঘটবে পুষ্পা অধ্যায়ের।

প্রসঙ্গত, আগামী জুনের মধ্যেই শেষ হতে যাচ্ছে পুষ্পা—দ্য রুলের কাজ। ‘পুষ্পা’র প্রথম কিস্তির সাফল্যের ধারাবাহিকতায় আসছে এটি। এরপর ‘পুষ্পা থ্রি’ হতে যাচ্ছে আল্লু অর্জুনের জন্য ট্রাম্প কার্ড! যদিও এই হিসাব-নিকাশ নির্ভর করছে পুষ্পার টুর সাফল্যের ওপর।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর