পার্টিতে ধর্ষণের কারণে জেল খেটেছেন, জামিনে বেরিয়েই আবার মজেছেন পার্টিতে

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০:৩১ এএম

থার্টিফার্স্ট নাইটের পার্টিতে এক তরুণীকে ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের জেল হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেসের। গ্রেফতারের পর মামলার তদন্ত চলাকালেই প্রায় ১৪ মাস জেল খেটেছেন তিনি। মামলার আসামি হয়ে একদিকে যেমন সম্মান হারিয়েছেন, পাশাপাশি খালি হয়ে ব্যাংক-ব্যালেন্সও। স্ত্রীও চলে গেছেন সাবেক বার্সা ফুটবলারকে ছেড়ে। এতকিছুর পরেও জামিন পেয়ে আবার পার্টিতে মজেছেন আলভেস। 

গত ফেব্রুয়ারিতে আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন বার্সেলোনার একটি আদালত। সে রায়ের বিরুদ্ধে আপিল করেন ব্রাজিলিয়ান ফুটবলার। এ আপিলের নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আলভেসের জামিন মঞ্জুর করেছে স্প্যানিশ আদালতটি। অবশ্য এজন্য কয়েকটি শর্ত দেওয়া হয়েছিল, যার মধ্যে একটি ছিল জরিমানা বাবদ আলভেসকে ১০ লাখ ইউরো দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটির কাছাকাছি। 

এতগুলো টাকা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না আলভেস। এর আগে খবর বের হয়েছিল, জাতীয় দলের সতীর্থ নেইমার এগিয়ে এসেছেন আলভেসের দুঃসময়ে। বাবার মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করেছেন সাবেক বার্সা স্ট্রাইকার।  নেইমারের বাবা সে গুঞ্জন অস্বীকার করেছেন। পরে স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, নেইমার নন, বার্সার সাবেক ও বর্তমানে আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই দিয়েছেন সে অর্থ। 

তা যা-ই হোক, জামিনে মুক্তির দিন দুয়েক পরেই বাসায় পার্টির আয়োজন করে আলোচনায় এসেছেন আলভেস। তবে এবার আর বিলাসী পার্টি ছিল না। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, গত মঙ্গলবার রাতে বাবা দমিঙ্গোস আলভেস দা সিলভার জন্মদিন উপলক্ষ্যে পার্টির আয়োজন করেছেন আলভেস।  

এক প্রতিবেদকের বরাতে উঠে এসেছে পার্টির বিস্তারিত। তিনি বলেছেন,‘রাতে তারা সে বাসায় সমবেত হন। সেখানে কোনো সংবাদকর্মী উপস্থিত ছিলেন না। পরে দানি আলভেসকে নিয়ে (ডমিঙ্গোস আলভেস দ্য সিলভার জন্মদিন) উদযাপন করা হয়।’

মার্কা আরও জানাচ্ছে, এটা কোনো ছোটখাটো পার্টি ছিল না। সারা রাত ধরে চলার পরে ভোর পাঁচটায় পার্টি শেষ হয়েছে। এ পার্টিতে তাঁদের পরিবারের লোকজন ছাড়াও আত্মীয়-স্বজন ও আলভেসের কয়েকজন ফুটবলার বন্ধু উপস্থিত ছিলেন।  

এই সপ্তাহে জামিন পেয়েছেন আলভেস। এ জামিনের আরেকটি শর্ত হলো, স্পেন ছেড়ে কোথাও যেতে পারবেন না তিনি। তার ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট দুটিও আদালতে জমা দেওয়া আছে।

বিশ্বকাপের বাকি মাত্র আর ১০ দিন। ইতোমধ্যে একাধিক দলই আয়োজক দেশেই পৌঁছে গিয়েছে। ৪৮ দলের বিশ্বকাপে সব দলই আলাদা আলাদা বেস ক্যাম্পে নিজেদের প্রস্তুতি সারবে। আর্জেন্টিনা গত ৩১ মে যুক্তরাষ্ট্রের কানসাস...
আর্জেন্টিনা কোচ এটাও জানিয়েছেন, শুধু অভিজ্ঞতার জন্য কাউকে দলে রাখা হবে না। অনুশীলনের সময় কোনো খেলোয়াড়কে শারীরিকভাবে পুরোপুরি ফিট মনে না হলে, তাঁর ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত নিতে প্রস্তুত স্কালোনি ও...
১৯৯৪ সাল, দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপ ট্রফি না পাওয়ার খরায় ভুগছিল 'জোগো বোনিতো'র দেশ ব্রাজিল। সেবার যুক্তরাষ্ট্রের মাটিতে বসেছিল বিশ্বকাপের আসর, আর সেই যুক্তরাষ্ট্রই ব্রাজিলের জন্য বয়ে এনেছিল সৌভাগ্য। ২৪...
বিরতির পর এক সঙ্গে ১০টি পরিবর্তন আনেন আনচেলত্তি। ডিফেন্ডার লিও পেরেইরা বাদে সবাইকে বদলি করেন ব্রাজিল কোচ। একইসঙ্গে ফর্মেশন বদলে ৪-৩-৩ কৌশলে খেলতে থাকে সেলেসাওরা। এর ফলও পেয়ে যায় দ্রুতই।...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর