৩ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৯:০৮ পিএম

শারীরিকভাবে সুস্থ্যবোধ করায় তিন দিনের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় আনা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম ডা. জাহিদ হোসেন।

মঙ্গলবার রাত ৭টা ৫০ এর দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেন বিএনপি চেয়াপারসন৷ এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক৷ 

ডা. জাহিদ হোসেন জানান, হাসপাতালে চিকিৎসা নিলে বয়সের কারণে নানা সংক্রমণের সম্ভাবনা থাকে। তাই স্বাস্থ্যের অবস্থার যেন অবণতি না হয় সেজন্য মেডিক্যাল বোর্ডের মিটিংয়ের সুপারিশ ক্রমে তাঁকে বাসায় আনা হয়েছে। যেসকল চিকিৎসা বাড়িতে সম্ভব তা এখানেই করানোর ব্যবস্থা হবে। দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এরআগে শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়ে পড়ে খালেদা জিয়ার। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাত ৩টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাঁর চিকিৎসা দেওয়া হয়। 
 
ওইদিন রাত ১২টার দিকে তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। প্রায় আড়াই ঘণ্টা পর্যবেক্ষণ শেষে তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে রাত আড়াইটার কিছু সময় পর ছোটভাই সাঈদ এস্কান্দারের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। ভর্তি করা হয় সিসিইউতে।

এ বিষয়ে গণমাধ্যমে চিকিৎসকেরা কথা বলেননি। তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাতেই খালেদা জিয়ার কিছু জরুরি পরীক্ষা করা হয় বলে জানা গেছে। 

৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া, আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তাঁর। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। 

সর্বশেষ গত ১৩ মার্চ অসুস্থ বোধ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। একদিনের চিকিৎসা শেষে পরের দিন রাত আটটার দিকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেন খালেদা জিয়া।

উল্লেখ্য, সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থাইটিস, হৃদ্‌রোগ, ডায়াবেটিসহ ফুসফুস, লিভার, কিডনির সমস্যায় ভুগছেন। 

গত বছরের ৯ আগস্ট ফিরোজা‘য় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।

তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর