১০০ বছর আগের ‘মায়া’ আসছে পহেলা বৈশাখে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:৪১ পিএম

এবার ঈদের পরপরই পহেলা বৈশাখ (১৪ এপ্রিল)। বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার এই বিশেষ দিনে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‌দীপ্ত প্লে-তে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ওয়েব ফিল্ম ‌‘মায়া’। যা নির্মিত হয়েছে আজ থেকে ১০০ বছর আগের প্রেক্ষাপটে।

ওয়েব ফিল্মটিতে দেখা যাবে, মানবেন্দ্র নামক একজন গরীব বামুন সন্তান জীবিকার অন্বেষণে একটি গ্রামে আসে। সেখানে পরাশর বাবুর পুরনো এক বাড়ি পাহারা দেওয়ার চাকরি পায়। গ্রামবাসীর শত বাধা সত্ত্বেও সে এই অভিশপ্ত বাড়িতে অবস্থান করে। এরপর সেই বাড়িতে নানান রকম অলৌকিক ঘটনা ঘটতে থাকে। মানবেন্দ্র এক অশরীরি আত্মা চিনুর প্রেমে পড়ে। কী এক মায়ায় যেন আটকে যায়, কোনোভাবেই সে আর ওই বাড়ি থেকে বের হতে পারে না। 
মানবেন্দ্র কি পারবে বাড়িটি থেকে বেরিয়ে আসতে, নাকি সে আটকে যাবে আরও গভীর কোনো মায়ায়?

পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘কথাসাহিত্যিক বিভুতিভূষণ বন্দোপাধ্যায়ের খুবই জনপ্রিয় অতিলৌকিক গল্প মায়া। এটি প্রায় একশ বছর আগের প্রেক্ষাপটে রচিত। আমরা গল্প থেকে যখন সিনেমা বানাই, তখন চেষ্টা করি গল্পের মূল এসেন্স ঠিক রেখে সিনেম্যাটিক কায়দায় গল্পটিকে পর্দায় তুলে আনতে। এই গল্পে ভৌতিক ঘটনার আড়ালে একটা প্রেম কাহিনী সাবপ্লট হিসেবে আছে। মানুষ মায়া নিয়ে বাঁচে, মায়ার সম্পর্ক মানুষকে মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা জোগায়।’ 

ফিল্মটিতে অভিনয় করেছেন বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী দম্পতির দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। রয়েছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার দুই মেয়ে টাপুর ও টুপুর। আরও অভিনয় করছেন বৃন্দাবন দাস, গোলাম ফরিদা ছন্দা, মিতুল রহমান, তানভীর হোসেন প্রবাল, সাহানা সুমীসহ অনেকে। 

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর