বরকে নিয়ে কাবাঘরে স্পর্শিয়া

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০২:২৩ পিএম

সম্প্রতি বিয়ে করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এরপর থেকেই মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি। স্পর্শিয়ার স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন।

রোববার (৭ এপ্রিল) বিকেলে স্বামীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি স্থিরচিত্র পোস্ট করেছেন স্পর্শিয়া। যেখানে দুজনকে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফের সামনে দেখা যায়।

দীর্ঘ একটি ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘২০১৯ সালে প্রথম ওমরাহ হজ করি আম্মুর সঙ্গে। ইচ্ছা ছিল বিয়ে করলে জামাইকে নিয়ে আসব। আলহামদুলিল্লাহ আল্লাহ তা কবুল করেছেন। আমাদের বিবাহিত জীবনের একটি আশীর্বাদপূর্ণ শুরু।’

আরও লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে মূল্যবান দুই মানুষের সঙ্গে ওমরাহ করা সবচেয়ে উল্লেখযোগ্য এবং পবিত্র অভিজ্ঞতা। কথায় আছে, আল্লাহর ডাক ছাড়া কাবা শরীফে যাওয়া যায় না। আমি তাঁর দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমি প্রার্থনা করি, আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিন এবং আমাদের হৃদয় সবার জন্য ভালোবাসা ও সমবেদনা দিয়ে পূর্ণ করুন।’

জানা গেছে, গত মার্চে ওমরাহ পালন করেছেন তাঁরা। স্পর্শিয়া লিখেছেন, ‘দয়া করে মনে রাখবেন এই আবেগগুলো গভীর ব্যক্তিগত এবং আমি একজন অত্যন্ত ব্যক্তিগত মানুষ। পোস্ট করতে চাইনি কিন্তু ধর্মীয় মতামতের বিচার বা সমালোচনা না হোক এই আশায় প্রিয়জনদের সঙ্গে শেয়ার করলাম।’

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর