সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আত্মসমর্পণ করলে সহযোগিতা করবে র‍্যাব 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১০:২১ পিএম

পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যরা আত্মসমর্পন করলে তাদের সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। বুধবার বিকেলে বান্দরবানের রুমা ও থানচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সশস্ত্র সংগঠনের যারা বিপথে গিয়েছে তারা যদি আত্মসমর্পণ করে, নিজেরা যদি মনে করে তাদের সুপথে ফিরে আশা উচিত, তাহলে তাদেরকে সকল ধরনের সহযোগিতা ও পুর্নবাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তি আলোচনার পথ সবসময়ই খোলা আছে।’ 

গত ২ এপ্রিল রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। 

এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১০ পুলিশ ও ৪ আনসার সদস্যকে নিরস্ত্র করে ৮টি চাইনিজ অটোমেটিক রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৪১৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হন। এর পরদিন থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়। 

৪ এপ্রিল রাতে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে রুমা বাজার থেকে উদ্ধার করে র‍্যাব। এর পরপরই থানচি থানা থেকে গোলাগুলির শব্দ শোনেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাব্যাপী এই গোলাগুলি চলে।

স্থানীয়রা বলছেন, থানচি থানার পাশে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। পরে তা থানচি বাজারের কাছে চলে আসে। এ সময় কেএনএফ সদস্যদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পুলিশ জানিয়েছে, থানায় হামলা প্রতিহত করতে গিয়ে তাঁরা প্রায় ৫০০ রাউন্ড গুলি ছুড়েছে। 

এর রেশ কাটতে না কাটতেই ওইদিন মধ্যরাতে আলীকদমের ২৬ মাইল ডিম পাহাড় এলাকায় যৌথবাহিনীর চেক পোস্টে হামলা হয়। সবগুলো ঘটনার সঙ্গেই কেএনএফ জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এরপর থেকেই পার্বত্য অঞ্চলে অভিযান শুরু করে যৌথবাহিনী। অভিযানের মধ্যে গত ৭ এপ্রিল কেএনএফের অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমসহ প্রায় অর্ধশতাধীক সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে সংগঠনটির অনেক নারী সদস্যও আছেন। 

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, ‘তারা যদি শান্তি কমিটির মাধ্যমে নিজেরা সুপথে ফিরে আসতে না চান তাহলে এখানে ডিসি, এসপি, এনএসআই, ডিজিএফআই, র‍্যাব তাদের মাধ্যমেও আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরে আসুক। কারন আমরা স্বাধীন দেশে রক্তপাত চাই না। আমরা চাই বিপদগামী সশস্ত্র সংগঠনের সদস্যরা ফিরে আসুক।’ 

খুরশীদ হোসেন বলেন, ‘একটি স্বাধীন দেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন সশস্ত্র অবৈধ সংগঠন থাকবে না। তাদের উৎখাত করা না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’ 

সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
বান্দরবানে বন্যাদুর্গত নারী উদ্যোক্তাদের জন্য এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফের ঘোষণা দিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল। পাশাপাশি পুনর্বাসন, অবকাঠামো পুনর্নির্মাণ, কৃষি সহায়তা এবং...
খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণেই বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণেই বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। জেলা প্রশাসক আরও...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর