ঢাকার পরিস্থিতি স্বাভাবিক, গোয়েন্দা নজরদারি বেড়েছে: পুলিশ

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটেও রাজধানী ঢাকায় আজ পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অভিযানে ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানীর সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

ডিএমপি জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৮ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। ককটেল ফোটানোর সময় কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সোমবার সন্ধ্যার পর থেকে ধারাবাহিক ককটেল ও বাসে আগুনের ঘটনায় আতঙ্ক থাকলেও সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল আর ধানমন্ডি–৩–এ দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে ধানমণ্ডি থানা পুলিশ। সার্বিক নিরাপত্তায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
 

ককটেল ও গাঁজা কাটার মেশিন উদ্ধার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
চাঁদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর চার নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নিজ বাড়ি থেকে...
গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের...
রাজধানীর মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশালের লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার পর পরিচালিত অভিযানে এসব...
ইরানে যুদ্ধ শুরু করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন কংগ্রেসে অভিশংসনের মুখে পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার তার নামে অভিশংসনের ৮টি ধারা পার্লামেন্ট অধিবেশনে উপস্থাপন করেছেন...
জলবায়ু পরিবর্তন রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিকে যেমন বৈপ্লবিক ভূমিকা রাখছে, অন্যদিকে এই প্রযুক্তির পেছনে অতিরিক্ত বিদ্যুৎ ও পানির ব্যবহার আর কার্বন নিঃসরণ পরিবেশের জন্য নতুন হুমকি তৈরি...
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। 
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর