মিশা-ডিপজল কমিটিকে যা বললেন ইলিয়াস কাঞ্চন

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৪:২৭ পিএম

শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এদিন মাহমুদ কলি-নিপুণ পরিষদকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে ডিপজল-মিশা পরিষদ। চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত এই নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‌‘গত ১৯ এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি সকল শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে একদিনের জন্য আমাদের প্রাণের জায়গা এফডিসি মুখরিত হয়ে উঠেছিল। আমি বিশ্বাস করি এভাবে শিল্পীদের পদচারণায় আবারও এফডিসি প্রাণ ফিরে পাবে। এফডিসির ফ্লোরগুলো কাজের জন্য আলোকিত হয়ে উঠবে।’

মতবিভেদ ভুলে আগামীতে নতুন কমিটি একসঙ্গে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে ইলিয়াস কাঞ্চন বললেন, ‘আমি বর্তমান নির্বাচিত নেতৃবৃন্দ মিশা সওদাগর ও ডিপজলের প্রতি আহ্বান জানাব তাঁদের নেতৃত্বে নির্বাচিত এই কমিটি কে জিতেছে, কে হেরেছে—সেই প্রশ্নে না গিয়ে সকলকে নিয়ে একসাথে এগিয়ে যাবেন এবং চলচ্চিত্রের বর্তমান সংকট কাটাতে গঠনমূলক ভূমিকা রাখবেন।’

ইলিয়াস কাঞ্চনের অভিনন্দন বার্তা

তিনি আরও বলেন, ‘গত দুই বছর আমি নেতৃত্বে থেকে কতটা কী করতে পেরেছি—সেই প্রশ্নে না গিয়ে বলব যে, আবেগ ও অনুভূতি নিয়ে শিল্পীরা ভালোবেসে আমাকে নির্বাচিত করেছিল; সেই জায়গাটা আমি হৃদয় দিয়ে অনুভব করি। নেতৃত্বে না থাকলেও নবনির্বাচিত নেতৃবৃন্দের পাশে আমি আছি। এই চলচ্চিত্র থেকেই আমি দেশের মানুষের ভালোবাসা পেয়ে সাফল্য পেয়েছি। তাঁদের আস্থা অর্জন করতে পেরেছি বলেই একটি সামাজিক আন্দোলন চালিয়ে এ দেশের মানুষের কাছাকাছি যেতে পেরেছি। এই আন্দোলনকে এখন তাঁরা নিজের করে নিয়েছে।’

চলচ্চিত্রের বর্তমান সংকট নিরসনে শিল্পীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও যাবেন—এমন আশাবাদ জানিয়ে ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত নায়ক বললেন, ‘‘আমি বিশ্বাস করি আমাদের গৌরব, আমাদের অহংকার ‘চলচ্চিত্র শিল্পে’র বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে শিল্পীরা বলিষ্ঠ ভূমিকা রাখার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’’

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর