এ ক্ষেত্রেও প্রথম মোদি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১২:১২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বেলা ১১টার মধ্যে বিজেপি ও কংগ্রেসের কাছ থেকে কমিশন জবাব চেয়েছে। 

তবে নোটিশে এই দুই হেভিওয়েট প্রার্থীর নাম উল্লেখ করেনি ভারতের নির্বাচন কমিশন। আর মোদি প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের নোটিশ পেলেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মোদি ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ঘৃণাভাষণ ও বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। মোদির বিরুদ্ধে অভিযোগ এনেছিল কংগ্রেস, সিপিআই ও সিপিআই (এমএল)। আর রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এতেই সাড়া দিয়ে বৃহস্পতিবার দুই দলকে নোটিশ দিয়েছে কমিশন। তবে এ নোটিশ পাঠানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। এ নোটিশে মোদি কিংবা রাহুল গান্ধী কারও নামই উল্লেখ নেই।

দুই পাতার এ নোটিশে নির্বাচন কমিশন জানিয়েছে, তারকা প্রচারকদের কাছ থেকে উচ্চমানের বক্তৃতা আশা করা হয়, কিন্ত অনেক সময় নির্বাচনের উত্তাপে তারা নিম্নস্তরে নেমে আসে। এক্ষেত্রে বিজেপির জেপি নাড্ডা ও কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গেকে তাদের তারকা প্রচারকদের আচরণ ও মন্তব্যে রাশ টানতে বলা হয়েছে।

রাজস্থানের বাঁশওয়ারায় সম্প্রতি বিতর্কিত মন্তব্য করছিলেন প্রধানমন্ত্রী মোদি। কংগ্রেস ক্ষমতায় এলে মা-বোনদের সোনাদানা, গলার মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে বেশি বেশি সন্তান জন্ম দেওয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিলিয়ে দেবে বলে অভিযোগ করেন তিনি।

কেবল তাই নয়, দেশের সম্পদের ওপর মুসলিমদের অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী কংগ্রেস, এমন দাবি করেন মোদি। অভিযোগ করার সময় মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ও বলেন তিনি।
 
ওদিকে, মোদির দল বিজেপির পক্ষ থেকে নির্বাচর কমিশনে অভিযোগ জানানো হয় যে, কেরালার কোট্টায়াম বা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে ভাষণ দিয়েছেন, তা প্রধানমন্ত্রীর জন্য সম্মানহানিকর এবং নির্বাচনের আদর্শ আচরণবিধি পরিপন্থি। 

রাহুল গান্ধী তাঁর ভাষণে বলেছিলেন, ‘আমি অবাক হয়ে যাই যখন প্রধানমন্ত্রীকে বক্তৃতা দিতে শুনি, যেখানে তিনি বলেন এক জাতি, এক দেশ, এক ভাষা, এক নেতা এবং এক ধর্ম। আপনি কীভাবে বলতে পারেন তামিলের লোকেরা তামিল বলতে পারবে না, কেরালার লোকেরা মালয়ালম ভাষায় কথা বলতে পারবে না। প্রতিটি ভারতীয় ভাষা অন্য যে কোনও ভাষার মতোই গুরুত্বপূর্ণ। বিজেপি ভাষা, স্থান, জাতপাত ও ধর্ম দিয়ে এটা করে। যখনই তারা সুযোগ পায়, তখনই দেশকে বিভক্ত করে।’

ভারতের লোকসভা নির্বাচনের সাতদফা ভোটের দ্বিতীয়টি চলছে। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ ভোট শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভারতের এবারের লোকসভা নির্বাচন চলবে প্রায় দুই মাস ধরে। ভোটগ্রহণ শেষ হবে ১ জুন। ৪ জুন ভোটের ফল ঘোষণা করা হবে।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
লোডিং...

এলাকার খবর