ডলারের বাজারে চাপ, বাড়ল দাম

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম

ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। তবে বিশ্লেষকরা বলছেন, এতে আমদানি খরচ বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। তাই বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন তাঁরা।

শিল্পের কাঁচামাল থেকে শুরু করে জ্বালানি—দেশের উৎপাদন খাতের প্রায় সবকিছুই আমদানি করতে হয় ডলার পরিশোধ করে। আর সেই ডলারের বাজারেই নতুন করে অস্থিরতা শুরু হয়েছে।

দেড় বছর স্থিতিশীল থাকার পর রাজনৈতিক পটপরিবর্তনের জেরে আবারও বাড়ছে ডলারের পারদ। গত জুনের শেষ দিক থেকে শুরু করে এখন প্রায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী বৈদেশিক মুদ্রার বিনিময় হার। রিজার্ভ বাড়লেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে আন্তব্যাংকে ডলারের দাম ৫০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৬০ পয়সায়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থবছরের শেষ সময়ে এসে বড় অঙ্কের বৈদেশিক ঋণ পরিশোধ, জ্বালানির দায়সহ বিভিন্ন আমদানি ব্যয় বাড়ায় ডলারের ওপর সাময়িক এই চাপ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এই মুহূর্তে কিছু সরকারি পেমেন্টের চাপ ছিল। এ কারণে এক্সচেঞ্জে ডলারের দাম কিছুটা বেড়েছে। যেহেতু আমাদের রেমিট্যান্স প্রবাহ ভালো আছে, আশা করছি, সহসাই এটা আবার কমে আসবে।’

হিসাব বলছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে যত ডলার এসেছে, তার চেয়ে ৩০ কোটি ডলার বেশি বেরিয়ে গেছে। তবে গেল ২০২৫-২৬ অর্থবছরে বদলেছে সেই চিত্র। এ সময়ে দেশে এসেছে ৭১০ কোটি ডলার, বিপরীতে ব্যয় হয়েছে4১০ কোটি ডলার। ফলে বছর শেষে দেশে ৩ বিলিয়ন ডলারের ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, একদিকে আমদানির চাপ, অন্যদিকে ধীর রপ্তানি প্রবৃদ্ধির কারণে ডলারের চাহিদা বেড়ে বিনিময় হার ঊর্ধ্বমুখী হচ্ছে।

অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, ‘ডলারের চাহিদা ও জোগানের রসায়নে কিন্তু পরিবর্তন আসছে। চাহিদার চাপ যেভাবে বাড়ছে, জোগানের প্রবৃদ্ধি সেভাবে বাড়ছে না; বিশেষ করে রপ্তানির ধীরগতির কারণে। এর মূল কারণটা সেখান থেকেই শুরু হচ্ছে।’

২০২১ সালের আগে পর্যন্ত দীর্ঘদিন ধরে ডলারের দর ৮৪ টাকায় স্থিতিশীল ছিল। তবে করোনা-পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের আগে ডলারের দর বেড়ে ১২২ টাকায় উঠে যায়।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর