আমেরিকায় গিয়ে লাগেজ হারালেন নায়িকা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ পিএম

প্রিয় মণি; ঢালিউডের নতুন মুখ। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজে পা রাখেন তিনি। রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ দিয়ে নাম লেখান সিনেমায়। ইতোমধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘কসাই’। হাফ ডজনের বেশি ছবিতে যুক্ত এ নায়িকা স্টেজ শোতেও বেশ ব্যস্ত। 

সে কাজে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রিয় গিয়েছেন আমেরিকায়। সেখানেই বাঁধল বিপত্তি।

গেল ১২ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন  প্রিয় মণি। এরই মধ্যে নিউইয়র্কে আয়োজিত হাজার কন্ঠে বর্ষবরণসহ বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকে পড়েছেন প্রিয়মনি। নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় নামার পর চিত্রনায়িকা তার লাগেজটি খুঁজে পাচ্ছেন না। বিষয়টি বিমানের কর্তৃপক্ষকে জানানোর পর কোনো সুরাহা হয়নি।

প্রিয় মণি। ছবি ফেসবুক থেকে নেওয়াযুক্তরাষ্ট্র থেকে প্রিয় মণি বলেন, ‘লাগেজ হারিয়ে গেছে প্রায় ৭২ ঘণ্টা হলো। এখনো বিমান কর্তৃপক্ষ লাগেজের কোনো সন্ধান দিতে পারেনি। বিশ্বের উন্নত এ দেশটির কাছ থেকে মোটেও এমনটা আশা করিনি। আমার সব জিনিসপত্র ওই বড় লাগেজটাতে। এটা ছাড়া খুব অসহায় অবস্থায় আছি। এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।’

তিনি আশা করছেন, এ সমস্যার দ্রুত সমাধান হবে। 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
দেশে বাল্যবিবাহ রোধে আইন আছে, চলছে সচেতনতা কার্যক্রমও। তারপরও থামছে না এই সামাজিক ব্যাধি। পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের সাম্প্রতিক জরিপ বলছে, দেশে ৫৬ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে।...
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর