এবার সিনেমা হলে ফারিণের ‘ফাতিমা’

আপডেট : ০৫ মে ২০২৪, ০৭:২৫ পিএম

ক্যারিয়ারের একদম শুরুর দিকে ‘ফাতিমা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তা প্রায় ৬ বছর আগের কথা! এমনকি এই সিনেমার জন্য সম্প্রতি ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার লাভ করেছেন তিনি। এবার আলোচিত সেই ফাতিমা মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে।     

এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ফারিণ নিজেই। সিনেমাটির পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ফাতিমা। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে!’

অর্থাৎ ২৪ মে সারাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। চমক হিসেবে এ সিনেমায় থাকছেন জনপ্রিয় গায়ক পান্থ কানাই। প্রথমবারের পর্দায় অভিনয় করেছেন তিনি। তবে ছবিটির মূল শক্তি এর গল্পে।

সিনেমাটির একটি দৃশ্যে ইয়াশ ও ফারিণ। ছবি: সংগৃহীত

দেখা যাবে, কোনো এক ছোট শহর থেকে ঢাকায় এসেছে ফাতিমা। কিন্তু সে যেন সারাক্ষণই এই দেশ ও শহর ছেড়ে পালাতে চায়! আসলে শহর নয়, পালাতে চায় জীবন থেকে। কিন্তু ভাগ্যের ফেরে ফাতিমা যে চরিত্রটিতে প্রথমবারের মতো অভিনয় করার সুযোগ পায়, সেই বীরাঙ্গনা সুবর্ণা যেন তাকে অভিনয় থেকে টেনে নেয় বাস্তবতায়। ফাতিমা ও সুবর্ণা হয়ে ওঠে দুই সময়ের এক অবিচ্ছেদ্য মুদ্রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন ফারিণ

সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এতে ফারিণ ও পান্থ কানাই ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকেই। অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদ।

প্রসঙ্গত, সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন তাসনিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন। বিশেষ করে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে অভিনয়ের পর ফারিণকে আর পিছনে তাকাতে হয়নি। এরপর অভিষেক হয়েছে চলচ্চিত্রেও। নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় টলিউডের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় দেখা গেছে তাঁকে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর