অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

আপডেট : ১৯ মে ২০২৪, ০৪:১১ পিএম

রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক আটকে বিক্ষোভ করছেন চালকরা। আজ রোববার সকাল ১১ টা থেকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে এ বিক্ষোভ করেন তাঁরা। 

এসব চালকদের অবরোধ সড়কে চরম যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। স্কুলগামী শিশুরাও আতঙ্কের মধ্যে পড়ে। 

চালকরা বলেন, সড়কে পুলিশসহ অনেক জায়গায় চাঁদা দিলেও অটোরিকশা চলতে দেওয়া হচ্ছে না। রাস্তায় অটোরিকশা চলতে দেয়ার একদফা দাবি তাঁদের।  

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। পরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানায়,  ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রংচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮টি ঘর ও তিনটি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো....
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর