এটা বুঝছি এর পেছনে অবশ্যই বড় শক্তি আছে: ডিপজল

আপডেট : ২০ মে ২০২৪, ০৪:৩৮ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে অনিয়মের অভিযোগে চিত্রনায়িকা নিপুণ আক্তারের রিটের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বিষয়টি নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে কথা বলেছেন ডিপজল। তাঁর ভাষ্য, ‘সবসময় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন এখানে আমার কিছু বলার নাই। তবে একটা বিষয় বুঝছি এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু এটা করতে পারছে বুঝতে হবে তার (নিপুণের) পেছনের হাত লম্বা।’

ডিপজল আরও বলেন, ‘বিষয়টি নিয়ে বর্তমান শিল্পী সমিতির কমিটির সঙ্গে আলোচনা করে আগামীকাল অথবা পরের দিন আমরা চেম্বার জজ আদালতে যাব। এই বিষয়ে আর কিছু বলতে চাই না।’ 

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফলাফল ঘোষণা হয় শনিবার (২০ এপ্রিল) সকালে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। 

নির্বাচনে সভাপতি মিশা সওদাগর মোট ভোট পান ২৬৫টি। অন্যদিকে, মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পান ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার (২০৯)। 

কারাবন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী-সন্তানের লাশ দেখলেন কারাফটকেই। শনিবার সন্ধ্যায় সাদ্দামের নয় মাসের সন্তান ও তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালীর লাশ নেওয়া হয়...
পৈতৃক সম্পত্তি নিয়ে একই পরিবারের ভেতর থেকেই উঠেছে গুরুতর অভিযোগ। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলসহ পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সম্পত্তি থেকে বঞ্চিত রাখা,...
জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে আবারও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ-উর-রহমানের আদালতে ডিপজলের ভক্ত হিসেবে পরিচয়...
দীর্ঘ সময় আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে দেখা গেল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। শুক্রবার (২৪ অক্টোবর) অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে উপস্থিত হয়ে আবারও আলোচনায় আসেন তিনি।...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর