বিয়ে বাড়িতে দেখা গেল নিপুণকে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পিএম

দীর্ঘ সময় আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে দেখা গেল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। শুক্রবার (২৪ অক্টোবর) অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে উপস্থিত হয়ে আবারও আলোচনায় আসেন তিনি। অনুষ্ঠানে নিপুণের উপস্থিতি নিশ্চিত করেছেন আমন্ত্রিত কয়েকজন অতিথি। এর আগে অনেকই বলছিলেন, নিপুণ দেশে নেই! 

সম্প্রতি চিত্রনায়িকা পলি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেছেন, যেখানে নিপুণকে দেখা যায় অভিনেত্রী রোজিনা ও পলির সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করতে।

শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র-জনতার গণআন্দোলনের সময় নিপুণসহ শোবিজ অঙ্গনের অনেক তারকাই আড়ালে চলে যান। এরপর বছরের শুরুতে তিনি লন্ডনে যাওয়ার চেষ্টা করলে সিলেট বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে থামিয়ে দেয়। তারপর থেকে তিনি আর জনসম্মুখে দেখা দেননি।

তবে সম্প্রতি আবার আলোচনায় উঠে এসেছে তাঁর নাম। জানা গেছে, নিপুণ নিয়মিত যাতায়াত করছেন রাজধানীর বনানী ১১ নম্বর রোডে অবস্থিত নিজের স্পা সেন্টারে।

এর আগে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলে পরাজিত ঘোষণার পর আদালতে মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে দায়িত্ব গ্রহণে বাধা দেন নিপুণ। আদালতের স্থগিতাদেশ অমান্য করে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করায় তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে নিপুণকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এ বছরের শুরুতে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এই সিদ্ধান্ত।

কারাবন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী-সন্তানের লাশ দেখলেন কারাফটকেই। শনিবার সন্ধ্যায় সাদ্দামের নয় মাসের সন্তান ও তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালীর লাশ নেওয়া হয়...
এ মামলায় আসামি করা হচ্ছে চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক...
‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ আর অভিনেত্রী জয়া আহসান এবার একসঙ্গে, একই কাজে। হ্যাঁ পাঠক, এবারের ঈদুল ফিতরে বাড়তি বিনোদন দিতে ওয়েব সিরিজ ‘জিম্মি’ আসছে। এবারই প্রথম নিপুণের পরিচালনায় জয়া আহসান...
গত বছর কোটাবিরোধী আন্দোলন চলাকালে ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটি শেয়ার...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর