অভিমান ভুলে ‘এক’ হচ্ছেন তাহসান-মিথিলা!

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:১৮ পিএম

সাবেক তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। এক সময় তাঁরা ছিলেন হাজারও তরুণ-তরুণীর আইডল। তবে ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এ যুগলের। মন ভেঙে যায় অনুরাগীদের। এর আগে এই দুই তারকাকে পাওয়া গেছে ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’সহ বেশকিছু নাটকে। একসঙ্গে গেয়েছেন গানও। সেভাবেই ভক্তদের মনে বিয়ের পর প্রিয় হয়ে উঠেছিলেন এই জুটি। কিন্তু শেষমেশ ভেঙে যায় তাঁদের বিয়ে। বিচ্ছেদের প্রায় ৭ বছর হতে চলল। এর মধ্যে তাঁদেরকে কখনও একসঙ্গে পর্দায় দেখা যায়নি। মাঝে শুধু একটি ই-কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন। এবার তাহসান-মিথিলা ভক্তদের জন্য সুখবর, অভিমান ভুলে নতুন একটি ওয়েব সিরিজের মাধ্যমে একসঙ্গে পর্দায় আসছেন তাঁরা। ৭ পর্বের এই সিরিজটির নাম ‘বাজি’। নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’খ্যাত নির্মাতা আরিফুর রহমান। 

যদিও এই বিষয়ে এখনই কিছু প্রকাশ করতে নারাজ নির্মাতা কিংবা অভিনয়শিল্পী। কেউই মুখ খোলেননি। বিস্তারিত শিগগিরই জানাবেন বলেই ভাষ্য।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে ওয়েব সিরিজটির প্রথম ধাপের শুটিং হয়ে গেছে। একটি চার তারকা মানের হোটেলে মাস দুয়েক আগে এই শুটিং হয়। সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে।

তাহসান-মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন বেশ ক’জন তারকা অভিনয়শিল্পী। এটি নির্মিত হচ্ছে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য। মুক্তি পেতে পারে এ বছরই। 

প্রসঙ্গত, ২০০৭ সালের ৩ আগস্ট প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। সাবেক এই দম্পতির সংসারে আইরা তেহরীম খান নামের এক মেয়ে রয়েছে। অন্যদিকে, মিথিলা বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির ঘরণী। ২০১৯ সালে বিয়ে করেন তাঁরা। তবে একমাত্র মেয়ে আইরাকে ঘিরে তাহসান-মিথিলার বন্ধুত্ব অটুট রয়েছে।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর