যে প্রশ্ন কমিয়ে আনতে পারে দু’জনের মধ্যে সম্পর্কের দূরত্ব

নিজেকে একটু প্রশ্ন করুন তো, দিনের কতটা সময় আপনি পার্টনারের সঙ্গে কাটান। এখনই উত্তর দিতে না পারলেও সমস্যা নেই, সময় নিয়ে চিন্তা করুন। শুধু একটু ভাবুন, আপনার প্রচেষ্টার অভাবেই দু’জনের মধ্যে দূরত্ব বাড়ছে কিনা। এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। আর এই দূরত্ব কমাতে আপনাকে কিছু প্রশ্ন করতে হবে।

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৮:৫৪ পিএম

যেকোনো সম্পর্কই শুরুর দিক থাকে বেশ মিষ্টি-মধুর। ঘাটতি হয় না রোম্যান্সেরও। ভালোবাসা আর এই খুনসুটির মধ্যে দিয়েই বয়স বাড়ে সম্পর্কের। একটা সম্পর্ক গড়ে তোলা যতটা সহজ, সেটি টিকিয়ে রাখা ততটাই কঠিন। কারণে অকারণে চলে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য। নানা টানাপোড়নে ছিটকে যায় দুটি মন। তাই সময় থাকতে মজবুত করে নিন দাম্পত্য বা ভালোবাসার সম্পর্ক। তার জন্য করতে হবে মাত্র কয়েকটি প্রশ্ন। উত্তর মিলে গেলেই অটুট থাকবে ভালোবাসা সারাজীবন।

মনের কথা জানুন
যেকোনো সম্পর্কে একে অপরকে জানা এবং বোঝার বিকল্প নেই। পার্টনারের মনের কথা জানতে পারলে সম্পর্ক টিকিয়ে রাখার চাবিও আপনি পেয়ে যাবেন। মনের কথা কি এমনিতেই জানা যায়! মোটেও না। তার জন্য আপনাকে সময় দিতে হবে। কথা বলতে হবে। গল্প করতে হবে। তারপর প্রশ্ন করতে হবে। তবে শুরু করতে হবে সাধারণ কথাবার্তা দিয়ে। গল্পের ফাঁকেই মনের কথা জিজ্ঞাসা করে নিন। আপনার কোন বিষয়টি তাঁর ভালো লাগে, আর কোনটি পছন্দ নয়। আর ঠিক কোন ঘটনায় সে অনেক বেশি কষ্ট পেয়েছে। আপনি এই প্রশ্ন করলে নিজের মনের কথা শেয়ার করার সুযোগ পাবেন পার্টনার। তাতে দূর হবে দুজনের মধ্যের বোঝাবুঝি।

সঙ্কোচ কাটিয়ে নিজের বিষয় জানান
প্রশ্ন-উত্তরের মাধ্যমেই অনেক ভুল বোঝাবুঝি মিটে যায়। তাই মন খুলে প্রশ্ন করুন। পরের প্রশ্নটি করতে পারেন, তোমার এমন কোনও দিক রয়েছে যা আমি বুঝতে চাই না বা বুঝতে পারি না? এই প্রশ্ন করলে পার্টনার সঙ্কোচ কাটিয়ে নিজেই হয়তো কিছু শেয়ার করার জায়গা পাবে। প্রতিটি সম্পর্কে এই জায়গা পাওয়া খুব জরুরি।

সম্পর্কের অসন্তষ্টির কথা জানুন
যদি মনে হয় ভুল দিকে মোড় নিয়েছে আপনার সম্পর্ক? তাহলে এই প্রশ্নটি করতেই পারেন। তাঁকে জিজ্ঞাসা করুন, ‘আমাদের সম্পর্কের কোন বিষয় নিয়ে তুমি অসন্তুষ্ট?’ এই উত্তরটি কিন্তু বেশ মনোযোগ দিয়ে শুনতে হবে। তা না হলে, অনেক কিছু অস্বাভাবিক লাগব। ভবিষ্যতে সেই সমস্যা কাটানোর জন্য একসঙ্গে পদক্ষেপ নিন। তাতে সম্পর্ক আরও মজবুত হবে।

সম্পর্ক বাঁচাবে এই প্রশ্ন
এই প্রশ্নটি করতে একদমই ভুল করা যাবে না। আপনার ঠিক কোন বিষয়টির জন্য আপনি তাঁর কাছে সবার থেকে আলাদা। এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই একে অপরের প্রতি ভালোবাসা ব্যক্ত হবে। একই কারণটি আপনিও তাঁকে জানান। দেখবেন আপনার মুখ থেকে প্রশংসা শুনে, সেও আহ্লাদে আটখানা হয়ে যাবেন।

শেষ প্রশ্নেই হবে বাজিমাত
এই প্রশ্নটি প্রতি বছর অবশ্যই একবার করবেন আপনার পার্টনারকে। আমাদের সম্পর্কের কোন বিষয়টির পরিবর্তন করা দরকার? প্রশ্নের উত্তরে যে কথাগুলো বলবে সেটি আপনাদের সম্পর্ক আরও মজবুত করবে। পার্টনার অবশ্যই তাঁর মনের কথা আপনাকে বলবেন। এতে যেমন কেটে যাবে ভুল বোঝাবুঝি, তেমনি কমে আসবে দূরত্বও।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর