ঢাকায় বিয়ের উৎসব, যা যা থাকছে আয়োজনে

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এ আয়োজন করছে। সেনসেশনের সৌজন্যে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে আয়োজিত এই উৎসবে বিয়ের পরিকল্পনার প্রয়োজনীয় নানা সেবা ও সমাধান পাওয়া যাবে এক ছাদের নিচে। হবু দম্পতি, পরিবার এবং বিয়ে আয়োজনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হবে একটি বিশেষ প্ল্যাটফর্ম।

আয়োজকেরা জানান, উৎসবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বিশেষ ওয়েডিং প্যাকেজের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অফার, বিয়ের নতুন ট্রেন্ড ও সেবা সম্পর্কে জানার সুযোগ থাকবে। থাকছে বিয়ের সাজসজ্জা, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গহনা, হানিমুন পরিকল্পনা, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং সেবা, ব্যাংকিং সুবিধা, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিকস এবং বিলাসবহুল গাড়ির প্রদর্শনী।

দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড এই উৎসবে অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে সারাহ করিম কুত্যুর, জুরহেম, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা ও মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ।

উৎসবে বিয়ে-পূর্ব দাম্পত্য জীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নিয়েও বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনা মূল্যে পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের ফ্যাশন শো, জালেও-এর কাওয়ালি পরিবেশনা এবং র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া উৎসব উপলক্ষে ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে থাকবে বিশেষ ওয়েডিং-থিমড ডিনার। এতে অতিথিরা বিয়ের ভোজের জনপ্রিয় খাবার খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট ও বিভিন্ন ধরনের কাবাব উপভোগ করতে পারবেন। নির্বাচিত পার্টনার ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ওয়ান, গেট থ্রি’ বিশেষ ডাইনিং অফার।

গতকাল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ের ক্লদ লোরো, এমটিবি পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেনসহ আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রবেশের জন্য কোনো মূল্য লাগবে না। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে দুই দিনের এই আয়োজন। আয়োজকদের আশা, বিয়ের নতুন ধারণা ও আধুনিক আয়োজনের মাধ্যমে দেশের ওয়েডিং ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করবে এই উৎসব।

বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি)...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
দুর্নীতির কারণে বাংলাদেশ এখনো অনগ্রসর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা...
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা...
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয়...
জাতীয় গ্রিডে সীমিত পরিসরে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পেয়েছে রূপপুরের প্রথম ইউনিট। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহও শুরু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর