গরমে এই ৫ রঙের শাড়ি দেবে আরাম

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৩:৪৭ পিএম

নারীদের পছন্দের অন্যতম পোশাক শাড়ি। ঠান্ডা বা গরম যাই হোক না কেন, শাড়ি মাস্ট। আর কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণ থাকলে তো কথাই নেই। শাড়ির মতো চমৎকার আউটফিট আর যেন কিছুই হতে পারে না। গরমের এই সময়টাতে একটু ট্রেন্ডিং শাড়ি বেছে নিতেই পারেন। শাড়ি পরতে ভালোবাসেন না, এমন বাঙালি নারী খুঁজে পাওয়া ভার। চলতি বছরে গরমে কোন রঙের শাড়ি রীতিমতো বাজার কাঁপাচ্ছে? জেনে নিন।

আইভরি হোয়াইট: গরমে এই রঙটি দেখতে বেশ লাগে। তাই সবার কালেকশনে এই রঙের শাড়ি থাকা চাই। যেকোনো অনুষ্ঠানে আপনি পরতেই পারেন আইভরি হোয়াইট রঙের সিল্ক-সুতির শাড়ি। তাছাড়া সাদা রঙের এমব্রয়ডারি করা হ্যান্ডলুম শাড়িও এখন অনেকে পছন্দ করছেন। আপনার কাছেও এমন একটি শাড়ি রাখতেই পারেন।

ল্যাভেন্ডার শেড: বেশ ক’বছর ধরে ফ্যাশন দুনিয়ায় ল্যাভেন্ডার রং রীতিমতো রাজত্ব করছে। আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়া থেকে শুরু করে দেশি ফ্যাশন, সর্বত্রই এই রঙের চাহিদা তুঙ্গে। তাই আপনার কালেকশনে এই রঙের একটি শড়ি রাখতেই পারেন। ল্যাভেন্ডার রঙের শিফন, জামদানি বা সুতির হ্যান্ডলুম শাড়ি রাখতে পারেন আপনার কালেকশনে। যেকোনো অনুষ্ঠানে দারুণ মানাবে এই রঙের শাড়ি।

মিষ্টি হলুদ: মিষ্টি হলুদ রঙের যেকোনো পোশাকই যেন মন ভালো হয়ে যায়। আপনার শাড়িতে যদি এমন রঙ থাকে, তবে দেখতে ভালোই লাগবে। এই গরমে হালকা হলুদ রঙের সুতির শাড়ি পরেও বেশ আরামমের। আর স্টাইলিংয়ের কথা চিন্তা করলে তো এই শাড়িকে প্রথম সারিতে রাখতেই পারেন।

গোলাপি রং: ল্যাভেন্ডারের মতো এই রঙটিও ফ্যাশন দুনিয়ায় বেশ ট্রেন্ডিং। বিশেষ করে গরমে প্যাস্টেল শেডের গোলাপি রং সকলের মন ছুঁয়ে যাবে। তাই আপনার কালেকশনে রাখতেই পারেন এমন একটি শাড়ি। গোলাপি শাড়ি আপনার সৌন্দর্যকেও ফুটিয়ে তুলতে ভূমিকা রাখবে। অন্যদিকে বাড়িয়ে দেবে আপনার আত্মবিশ্বাস। সবচেয়ে বড় বিষয় হল, যেকোনো বয়সের নারীরা খুব সহজেই বেছে নিতে পারেন এই রঙের শাড়ি।

গাঢ় লাল: অধিকাংশ নারীদের কাছে গাঢ় লাল রঙের শাড়ি বেশ পছন্দের। এই গরমেও আপনি কোনও অনুষ্ঠানে লাল রঙের একটি শাড়িতে সেজে যেতেই পারেন। আপনাকে দারুণ দেখতে লাগবে, সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর