চঞ্চলের ছবিতে অরিজিৎ-সোনু নিগম

আপডেট : ০৮ জুন ২০২৪, ০১:৫৫ পিএম

বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীর সিনেমায় গাইলেন বলিউডের দুই সংগীতশিল্পী অরিজিৎ সিং ও সোনু নিগম। মুক্তির অপেক্ষায় থাকা ‘পদাতিক’ ছবির সেই গানটির শিরোনাম ‘তু জিন্দা হ্যায়’। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।
  
শনিবার (৮ জুন) কলকাতার নবীনা সিনেমা হলে মুক্তি পেয়েছে এই গান। উন্মুক্ত হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবেও। 

এই গানের মাধ্যমে কিংবদন্তি সংগীত পরিচালক-গীতিকার সলিল চৌধুরীর সুরে প্রথমবার কণ্ঠ দিয়েছেন অরিজিৎ ও সোনু নিগম।

এর আগে গত ১৪ মে প্রকাশ পায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ ছবির টিজার। ১ মিনিটি ৩৭ সেকেন্ডের সেই টিজারে ভিন্নভাবে দেখা মেলে চঞ্চল চৌধুরীর। এতে প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় রয়েছেন তিনি।

মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত তৈরি করেছেন এই বায়োপিক। এরই মধ্যে সিনেমাটি দেশ-বিদেশের বেশকিছু চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে। সবশেষ নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে চিত্রনাট্য শাখায় সেরার খেতাব জিতেছে এটি। তার আগে সিনেমাটির প্রিমিয়ার হয় লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে।

এ সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন কলকাতার মনামী ঘোষ, জিতু কমলসহ অনেকে।

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান এ দেশে অর্থনীতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই রিয়াদগামী ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দাম্মাম ও মদিয়া...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর