সুর পাল্টালেন ডিপজল

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৩:২৩ পিএম

হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে অনেক দিন ধরেই কথা বলে আসছেন খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে জয় লাভ করার পরও জানিয়েছিলেন, দেশীয় সিনেমা বাঁচাতে হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন। তবে এবার নিজের অবস্থান পাল্টালেন তিনি! জানালেন, সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই।

গত এপ্রিলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর ডিপজল বলেছিলেন, ‘আমরা তো হিন্দি সিনেমা আমদানির পক্ষে না। হিন্দি সিনেমা যেন আমদানি না হয় সেই চেষ্টা করব। হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। হিন্দি সিনেমার আমদানি অব্যাহত থাকলে মুখ থুবড়ে পড়বে দেশীয় চলচ্চিত্র। যারা বলছেন হিন্দি সিনেমা হল সচল রাখে, তারা সঠিক বলছেন না। নিয়ম করে দেশীয় সিনেমা মুক্তি দিলে হল এমনিতেই সচল থাকবে।’

কিন্তু ৩ মাস পার না হতেই নিজের এই বক্তব্য থেকে সরে এলেন ডিপজল। শনিবার (৮ জুন) প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় হিন্দি সিনেমার আমদানি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আমাদের অসুবিধা নেই। আমরা বাংলা সিনেমার সঙ্গে ফাইট করতে প্রস্তুত। কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের ক্ষতি। তবে আমাদের সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি আসলেও অসুবিধা নেই।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ১১ এপ্রিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে দেশের সিনেমা হলে উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর মুক্তি পেয়েছে বেশ কিছু হিন্দি সিনেমা। এরমধ্যে ‌‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘ডাঙ্কি’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ উল্লেখযোগ্য। সবশেষ মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর