টেইলর সুইফটের কনসার্টে ফারিণ যেন ১৬ বছরের তরুণী!

আপডেট : ১১ জুন ২০২৪, ০১:৫৩ পিএম

সারা বিশ্বজুড়েই ছড়িয়ে রয়েছেন সুইফটিরা। এবার জানা গেল, অভিনেত্রী তাসনিয়া ফারিণেরও প্রিয় শিল্পীদের একজন টেইলর সুইফট। লন্ডনে এই পপ তারকার দর্শন পেলেন তিনি। আর সেই আনন্দঘন মুহূর্তের ছোট্ট একটি ভিডিও (রিল) সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ফারিণ।

রোববার (৯ জুন) লন্ডনের এডিনবরায় ছিল টেইলর সুইফটের কনসার্ট। বৈশ্বিক এরাস ট্যুরের অংশ হিসেবে সেখানে পারফর্ম করেছেন গায়িকা। এদিকে, বর্তমানে ফারিণও আছেন লন্ডনে।

সুযোগ পেয়ে সামনাসামনি প্রিয় শিল্পীর গান শোনা কে মিস করেন! ফারিণও মিস করেননি টেইলর সুইফটের কনসার্ট। জীবনসঙ্গী শেখ রেজওয়ানের হাত ধরে ঘুরতে ঘুরতে চলে গেলেন গানের আসরে। মুহূর্তটি অভিনেত্রীকে মনে করিয়ে দেয় তাঁর পুরনো দিনের কথা। তিনি যেন তখন ১৬ বছরের তরুণী! সুইট সিক্সটিন!

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‌‘এডিনবরায় টেইলর সুইফটের এরাস ট্যুর দেখা দারুণ এক অভিজ্ঞতা। আমার ১৬ বছর বয়সী সত্তা আমার জন্য গর্ব বোধ করছে।’

এদিকে, লন্ডনে ২৫তম রেইনবো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফারিণ অভিনীত ‌‘ফাতিমা’। এই উৎসবে এটি জিতে নেয় সেরা সিনেমার পুরস্কার। পাশাপাশি অভিনেত্রী হিসেবে ফারিণকে পান ‘২৫তম অ্যানিভার্সারি স্পেশাল মেনশন’ সম্মাননা।

রেইনবো চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলেন ফারিণ ও তাঁর সিনেমা ফাতিমা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রসঙ্গত, সবশেষ ফারিণকে দেখা গেছে ‘ফাতিমা’ সিনেমায়। এক নারীর জীবন সংগ্রামের গল্পে এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। অভিনয়ে ফারিণ ছাড়াও এতে রয়েছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকে।

দীর্ঘ প্রতীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। শিগগির ওটিটি...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
বলিউড অভিনেতা এমরান হাশমির সঙ্গে কাজ করতে চান বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। 'সিরিয়াল কিসার' নামে পরিচিত এই তারকার অভিনয় দক্ষতা ও রোমান্টিক পর্দা উপস্থিতির বড় ভক্ত তিনি।...
যুবকদের মাদকের কালো থাবা থেকে বাঁচাতে ফুলবাড়ীয়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। শুক্রবার বিকেল ৩টায় আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী...
বিএনপি তার প্রতিশ্রুতি অনুসারে কাজ করছে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, কলঙ্ক ও মিথ্যা কথার পরিবেশ তৈরি করবেন না। এতে আপনারা হয়তো মনে করছেন বিএনপির ক্ষতি করছেন। কিন্তু আপনারা...
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ...
সিলেটের কোম্পানীগঞ্জে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। এতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর