ঈদ আয়োজন

এবারও শাকিব খানের সেঞ্চুরি, মাঠে আছে ঈদের আরও ৪ ছবি

আপডেট : ১৭ জুন ২০২৪, ০১:১৬ পিএম

বিগত বেশ কয়েক বছরের মতো এবারও শাকিব খানের দাপট অব্যাহত। ঈদের দেড়শ হলের মধ্যে ১২৫টি এই শীর্ষ নায়কের দখলে। বুবলীর ‌‘রিভেঞ্জ’ ১৫, মুন্না খানের ‘ডার্ক ওয়ার্ল্ড’ ১২, ববির ‘ময়ূরাক্ষী’ ২ ও পূজার ‘আগন্তুক’ ২টি হলে মুক্তি পেয়েছে। একনজের দেখে নেওয়া যাক সিনেমাগুলোর হালহকিকত—

তুফান
ঈদে মুক্তির মিছিলে সবচেয়ে বেশি হল পাচ্ছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। সর্বোচ্চ ১৩ লাখ টাকা অগ্রিম দিয়ে অধিকাংশ হল মালিককে নিতে হয়েছে এটি। ছবিটি হল মালিকদের আগ্রহে থাকার অন্যতম কারণ শাকিব খান। এছাড়া এতে চঞ্চল চৌধুরী, নাবিলা ও মিমি চক্রবর্তীর মতো শিল্পীরা রয়েছেন। এর প্রযোজনায় রয়েছে বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ। তাছাড়া এর টিজার, পোস্টার, গান সবকিছু মিলিয়ে দর্শকদের তুমুল আগ্রহ রয়েছে এটি নিয়ে। 

রিভেঞ্জ
ছবিটি পরিচালনা করেছেন এমডি ইকবাল। অ্যাকশনধর্মী ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন রোশান ও বুবলী। ২০২১ সালের জুনে ছবিটির শুটিং শুরু হয়েছিল। করোনার কারণে শুটিং বন্ধ ছিল বেশ কিছুদিন। পরবর্তী সময়ে এর শুটিং শেষ করা হয়। এতে বুবলীকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ছবিটিকে পরিচালক ইকবালের ক্যারিয়ারের সেরা নির্মাণ বলে দাবি করেছেন এর নায়ক রোশান। ঈদের শেষ দিকে এসে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

ডার্ক ওয়ার্ল্ড
ঈদে ছবির সংখ্যা কম থাকাতে এটিও মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন এর পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এর প্রধান চরিত্রে আছেন নবাগত নায়ক মুন্না খান, দীপা খন্দকার, মিশা সওদাগর ও কলকাতার কৌশানি মুখার্জি। গেল ৮ জুন এর প্রথম পোস্টার প্রকাশিত হয়। ইতোমধ্যে ট্রেলার ও আইটেম গান প্রকাশিত হয়েছে। পরিচালক মানিক জানান, তার ছবিটি ক্রাইম থ্রিলারধর্মী। ছবিতে গল্পই নায়ক। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মুন্না খান।

ময়ূরাক্ষী
শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে জানানো হয়েছিল এটি কোরবানি ঈদে মুক্তি পাবে। পরিচালক রাশিদ পলাশ সেই কথা রেখেছেন। তবে হল সংখ্যায় হতে হয়েছে হতাশ। মাত্র দুটি হল জুটেছে সিনেমার জন্য। পরিচালক জানালেন, এক সপ্তাহ পর চিত্র পরিবর্তন হয়ে যাবে। এর কয়েকটি পোস্টার ও টিজার প্রকাশ করেছেন পরিচালক। এগুলোতে একটি ট্যাগ লাইন ব্যবহার করা হয়েছে─‘বেঈমান পাখির গল্প’।

পরিচালক পলাশ জানান, প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। এতে বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি ও দীপ। আরও আছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী প্রমুখ।

আগন্তুক
ওয়েব সিরিজের কথা বলে কাজ শুরু হলেও শেষ অবধি এটি হয়ে যায় সিনেমা। একদম শেষ মুহূর্তে ঈদে আসার ঘোষণা দেয় ‘আগন্তুক’। দু’বছর আগে ছবিটির শুটিং শেষ হয়েছিল। তবে গেল ১০ জুন সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর ছবিটি ঈদে আসার কথা জানায়। এর প্রধান চরিত্রে আছেন পূজা চেরি ও শ্যামল মাওলা। দি অভি কথাচিত্রের পরিবেশনায় ছবিটি প্রযোজনা করেছেন কামাল হাসান। পূজা-শ্যামল ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাসুম বাশার, হিন্দোল রায়, শিখা খান মৌ, আনোয়ার শাহী ও শাহেদ আলী সুজন। এটিও মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে। এটির পরিচালক সুমন ধর।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর