আগামী বছর থেকে কারখানায় কাজ করবে টেসলার রোবট

আপডেট : ২০ জুন ২০২৪, ১১:৪৭ এএম

আগামী বছর থেকে কারখানায় কাজ শুরু করবে টেসলার অপটিমাস হিউম্যানয়েড রোবট। টেসলার প্রধান ইলন মাস্ক এ ঘোষণা দিয়েছেন। সম্প্রতি কোম্পানির শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠকে ইলন মাস্ক ১ হাজার ইউনিট অপটিমাস রোবট ব্যবহারের কথা জানান। 

মাস্ক বলেন, ‌‘কারখানায় রোবটের ব্যবহার বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম। ‌ভবিষ্যৎ বাজারে বার্ষিক ১০০ কোটি হিউম্যানয়েড রোবটের চাহিদা তৈরি হবে। এ বাজারের কমপক্ষে ১০ শতাংশ রোবট টেসলা সরবরাহ করতে পারবে। টেসলা প্রতিটি অপটিমাস রোবট ১০ হাজার ডলারে নির্মাণ করে ২০ হাজার ডলারে বিক্রি করতে পারবে।’ কারখানায় ১ এক হাজার অপটিমাস রোবট ব্যবহারের পরিকল্পনা জানালেও এগুলো কোন কোন ক্ষেত্রে কাজ করবে সে বিষয়ে জানাননি মাস্ক। 

টেসলা প্রধান আরও বলেন, ‘‌২০২৬ সালে অপটিমাস হিউম্যানয়েড রোবটে আরও পরিবর্তন আনা হবে। রোবটটির সফটওয়্যার সম্পূর্ণরূপে কাস্টমাইজ করা হবে। এর ফলে নির্দিষ্ট প্রয়োজন অনুসারে রোবটটি ব্যবহার করা যাবে।’

এর আগে গত এপ্রিলে ইলন মাস্ক জানিয়েছিলেন, আগামী বছরের শেষ দিকে এই অপটিমাস হিউম্যানয়েড রোবট বিক্রি শুরু হবে। যেকোনো হিউম্যানয়েড রোবট প্রস্তুতকারকের থেকে টেসলা ভালো অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। 

টেসলা ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম প্রজন্মের অপটিমাস রোবট প্রকাশ করেছিল। চলতি বছর মানবাকৃতির দ্বিতীয় প্রজন্মের একটি রোবটের ভিডিও পোস্ট করে কোম্পানিটি। ভিডিওতে রোবটটিকে একটি টি-শার্ট ভাঁজ করতে দেখা যায়। এর আগে গত ডিসেম্বরে আরেক ভিডিওতে একটি রোবটকে ব্যায়াম করতে ও ডিম ভাজতে দেখা গেছে। 

তথ্যসূত্র: ফোবর্স, টেক টাইমস

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর