ফ্রান্সে প্রথম দফা ভোটে ভরাডুবি মাখোঁর, এগিয়ে ডানপন্থীরা

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯:৫০ এএম

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে এগিয়ে কট্টর ডানপন্থীরা। গত কয়েক দশকের মধ্যে এবার প্রথমবারের মতো কট্টর ডানপন্থীরা ক্ষমতার খুব কাছে রয়েছে। অপরদিকে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জোট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বুথফেরত জরিপ অনুযায়ী, নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পথে মেরিন লে পেন এবং জর্ডান বারডেলার কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। আর প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। মাখোঁর জোট ২০ দশমিক ৫ শতাংশ থেকে ২৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হতে যাচ্ছে।

দেশটির স্থানীয় সময় গতকাল রোববার সকাল ৬টা থেকে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়। ছোট শহরগুলোতে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায় এবং বড় শহরগুলোতে সন্ধ্যা ৬টায়। এবার রেকর্ড ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে। 

ফ্রান্সে পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭টি আসনের জন্য দুই দফায় ভোট হয়ে থাকে। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। এবার জনমত জরিপের সঙ্গে বুথফেরত জরিপের তেমন ব্যবধান নেই। তবে কারা সরকার গঠন করতে যাচ্ছে, তা জানতে দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী ৭ জুলাই দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।

এদিকে এবার কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে বলে মনে করছের রাজনৈতিক বিশ্লেষকেরা। এতে দেশটিতে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে আশঙ্কা করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
শিক্ষা খাতে সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। ৩ সপ্তাহ ধরে চলা আন্দোলনে এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৭১৫...
স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা...
ফ্রান্সে প্রায় ৩ সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৯০ শিক্ষার্থী আহত হয়েছে। আটক করা হয়েছে ৫ হাজারের বেশি মানুষকে। আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে ৫০০ স্কুল।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর