অনলাইনে দেখা যাচ্ছে ‘তুফান’

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৪:৫৩ পিএম

দর্শক চাহিদার তুঙ্গে ‘তুফান’। ঈদুল আজহায় মুক্তির প্রথম দিন থেকেই শাকিবের এই সিনেমা দেখতে দেশের সমস্ত হলে উপচেপড়া ভিড়। টিকিট পেতেও হিমশিম খাচ্ছেন দর্শকরা। এবার জানা গেল, পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে শাকিব খান অভিনীত ‘তুফান’।

ইনডিপেনডেন্ট ডিজিটালের অনুসন্ধানে দেখা গেছে, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তুফান। তবে অধিকাংশ লিংকই ডাউন করে দেওয়া। তারপরও সচল রয়েছে কিছু প্ল্যাটফর্মে।

এ বিষয়ে সিনেমাটির অন্যতম প্রযোজনা সংস্থা আলফা-আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‌‘তুফান এমন ধরনের সিনেমা, যেটি হলে বসে দেখাই শ্রেয়। আর, মুক্তির প্রথম দিন থেকেই পাইরেসি ঠেকাতে আমাদের একটা দক্ষ টিম কাজ করছে। অনলাইনে যেসব প্ল্যাটফর্মে টুকটাক পাইরেটেড কপি এসেছিল সেগুলো তারা ইতিমধ্যে ডাউন করে দিয়েছে। এরপরও সিনেমাটি যদি কোথাও অনলাইনে আসে, সাথেসাথেই তারা সেটার বিষয়ে কাজ করছে। পাইরেসি যে-ই করুক না কেন, তাঁর বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব।’ 

বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে চলছে তুফান। গত ২৮ জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে এটি। অন্যদিকে, গত ৫ জুলাই সিনেমাটি মুক্তি পায় ভারতে।

নব্বই দশকের পটভূমিতে গ্যাংস্টারধর্মী গল্পে তুফান পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে শাকিব খান রয়েছেন দ্বৈত ভূমিকায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। অন্যান্য চরিত্রে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।   

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর