রাফীর বক্তব্য সত্য নয়, বললেন দেব

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৫:৩৩ পিএম

ক’দিন ধরেই চাউর, ‘তুফান’ নির্মাতা রায়হান রাফীর ছবিতে দেখা যাবে জিৎকে। এ নির্মাতার দু’একটি সাক্ষাৎকার ছাপিয়ে সেই তথ্যকে আরো বেগবান করেছে কলকাতার সংবাদপত্রগুলো। অন্যদিকে একটি সাক্ষাৎকারে নির্মাতা দাবি করেন, কলকাতার বড় দুই স্টারের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন নতুন ছবির জন্য। 

এখন তাই বড় ‘দুই স্টারের’ জায়গায় দেব ও জিতের নাম যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট সয়লাব। সেখানে লেখা, ‘বাংলাদেশি নির্মাতা রায়হান রাফি কলকাতার দেব ও জিৎকে নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছেন, প্রস্তাবটা নাকি ভারতীয় দুই সুপারস্টারের কাছ থেকেই রাফী পেয়েছেন’।

পোস্টটি নজরে এসেছে দেবেরও। তিনি তাঁর ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করে লিখেছেন, ‘নট ট্রু, তবে তার জন্য শুভকামনা।’

একটি সূত্র জানাচ্ছে, রাফী এমন কোনো কিছু দাবিই করেননি। অনেকে লিখেছেন, দেবের মতো সুপারস্টারের এটা যাচাই করার দরকার ছিল। আসলেই কি রাফী এমন কিছু বলেননি? 

জানা গেছে, হুবহু রাফী এমনটা বলেননি, সেটা ঠিক। তবে এমনই ইঙ্গিত দিয়েছেন এক পডকাস্ট সাক্ষাৎকারে। সাংবাদিক তানভীর তারেকের একটি শোতে রাফী বলেন, ‘দুই বাংলায় এখন এত বড় ব্যবসা কেউ দিতে পারছে না। স্বভাবতই ওপার বাংলার দেব এবং জিতের প্রসঙ্গ বারবার আসে। বড় দুইজন স্টারের কাছ থেকে অফার এসেছে এই তুফানের পরে। নাম না বলি। এখনও হ্যাঁ, কিছুই বলা হয়নি; বসা হয়নি। আমার গল্পের জন্য যাকে লাগবে তাকে নেব।’

এই মুহূর্তে ওপার বাংলায় দুই বড় স্টার দেব ও জিৎ। আর স্পষ্টতই রাফি সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর