অনন্ত-রাধিকাকে সাজাবেন কিম কার্দাশিয়ানের মেকআপ আর্টিস্ট

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৭:০৭ পিএম

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা! নিমন্ত্রিতদের তালিকাটাও তাই চোখ ধাঁধানো। এবার সেই তালিকায় উঠে এসেছে আমেরিকান রিয়েলিটি শো তারকা, মডেল ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ানের মেকআপ আর্টিস্ট মারিও ডেডিভানোভিচের নাম। বিয়েতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টকে সাজানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে।

শুধুই কি মেকআপ আর্টিস্ট! হলিউডের অন্যতম তারকা স্টাইলিস্ট এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্রিস অ্যাপলটনও হতে যাচ্ছেন এই রাজকীয় বিয়ের অংশ। জমকালো বিয়ের মুহূর্তকে ফ্রেমবন্দী করতে হাই-প্রোফাইল ফটোগ্রাফার এবং ক্যামেরা এক্সপার্টদের লস অ্যাঞ্জেলস থেকে আনা হচ্ছে মুম্বাইয়ে।

ছেলের বিয়ের জন্য শুধু বলিউডের ওপর সন্তুষ্ট থাকতে পারছেন না মুকেশ আম্বানি। তাই তো হলিউড থেকেও উড়িয়ে আনছেন মেকআপ আর্টিস্ট ও ফটোগ্রাফারদের।

আগামীকাল শুক্রবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে অনন্ত আর রাধিকার বিয়ের আসর। ১২ জুলাই ‘শুভ বিবাহ’, ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’ ও ১৪ জুলাই ‘মঙ্গল উৎসবের’ মাধ্যমে শেষ হবে বছরের সবচেয়ে জাঁকালো এই বিয়ের আয়োজন।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকায় বাংলা নববর্ষ উদ্‌যাপনকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ‘আর্কা বৈশাখ ১৪৩৩’। দুই দিনের এই আয়োজনে রাজধানীর আলোকি ভেন্যুতে ভিড় করেন প্রায় ২৫ হাজার দর্শক। যা প্রথমবারের আয়োজন...
পয়লা বৈশাখ এলেই ঢাকার রাস্তাঘাট যেন অন্য এক শহরে পরিণত হয়। লাল-সাদা পোশাক, আলপনায় সাজানো পথ, ভোরের গান আর দিনভর উৎসব। সব মিলিয়ে রাজধানী হয়ে ওঠে প্রাণের মেলায় ভরা এক বিস্তৃত প্রাঙ্গণ। তবে এত আয়োজনের...
ঈদুল ফিতর মানেই নামাজ, নতুন পোশাক, সুস্বাদু খাবার আর পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে বিশ্বের সব জায়গায় ঈদ উদযাপন এক রকম নয়। কোথাও খেলাধুলা, কোথাও রাজকীয় শোভাযাত্রা, আবার কোথাও স্মৃতিচারণ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর