আজ অভিষেক ইমির

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম

শাবনাজ সাদিয়া ইমি। র‍্যাম্পের শীর্ষস্থানীয় মডেলদের একজন। দীর্ঘ সময় ধরেই এ মাধ্যমটিতে কাজ করে যাচ্ছেন। এবার ইমির অভিষেক হলো সিনেমায়। আজ (১২ জুলাই) তার অভিনীত ‘আজব কারখানা’ মুক্তি পেয়েছে। যেখানে তার সহশিল্পী কলকাতার পরমব্রত চ্যাটার্জি। ছবিটি পরিচালনা করেছেন শবনম ফেরদৌসী। 

পরম, দোয়েল ও নির্মাতা শবনম ফেরদৌসী। ছবি: ফেসবুক থেকে নেওয়া দেশের ৫টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এগুলো হলো—রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানী গঞ্জের লায়ন্স সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন। 

এদিন বিকাল ৩টা থেকে  সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত দুটি বিশেষ প্রদর্শনীতে আজব কারখানার কলাকুশলী উপস্থিত থাকবেন। 

এ ছবিতে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে। সৈয়দা নিগার বানুর রচনায় সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান। বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। দু’টি পুরস্কারও জিতেছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর