ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি 

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৬:২৫ পিএম

মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মানলেন হলিউড অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। ৫৩ বছর বয়সে মারা গেছেন তিনি। ‘বেভারলি হিলস’সহ বেশ কিছু কাজের জন্য শ্যানেন বিখ্যাত। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৩ জুলাই) মারা গেছেন শ্যানেন ডোহার্টি।

তাঁর মৃত্যু সম্পর্কে নিশ্চিত করেছেন অভিনেত্রীর মুখপাত্র লেসলি স্লোন। তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু বছর ক্যান্সারের সাথে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি।’

২০১৫ সালে নিজের শরীরে বাসা বাঁধা ক্যান্সার নিয়ে মুখ খুলেছিলেন শ্যানেন। জানিয়েছিলেন, স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। ২০২৩ সালে তিনি জানিয়েছেন, তাঁর শরীরের অবস্থা ভালো নয়। তবে তিনি এখানেই থামবেন না। 

নব্বইয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো ‘বেভারলি হিলস ৯০২০১০’-এ হাই স্কুল ছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’র চরিত্র তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। তবে ১৯৯৪ সালে ‘বেভারলি হিলস’-এর চার নম্বর সিজনের শুটিং চলাকালীন ধারাবাহিকের সহ-অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধে জড়ান তিনি। এরপর সরে যান শো থেকে।

১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত চলা ‘চার্মড’ সিরিজেও কাজ করে জনপ্রিয়তা পান ডোহার্টি। নব্বই দশকে ‘অলমোস্ট ডে’ এবং ‘মালারটস’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০২ এবং ২০০৩ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর ‘দ্য রেন্ডারিং’ এবং ‘ভিউ অব টেরর’ সিনেমাটি।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর