৫০ বছরেও ত্বক থাকবে টানটান, জানুন সহজ কৌশল

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৫:৫৮ পিএম

ত্বক ভালো রাখতে অনেকেই করছেন নানা রকম স্কিন ট্রিটমেন্ট। ত্বকচর্চায় খরচও করছেন দু’হাত ভরে। কিন্তু এসব কি আদৌ প্রয়োজন? যখন আপনার হাতের কাছেই রয়েছে এক দারুণ উপকারী প্রাকৃতিক উপাদান। এতেই ফিরবে ত্বকের জেল্লা। এমনকি ত্বকের বয়সও থাকবে আপনার হাতের মুঠোয়। জেনে নিন কিভাবে?

স্কিন টাইটেনিং উপাদান হিসেবে এখন বেশ জনপ্রিয় ফ্ল্যাক্স সিড। এতে রয়েছে অ্যান্টি এজিং গুণ। এই বীজ দিয়ে আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বোটক্স জেল। কিন্তু কীভাবে বানাবেন এই জেল? বলছি। ধাপে ধাপে শিখুন।
এই জেল বানাতে লাগবে ২ টেবিল চামচ ফ্ল্যাক্সসিড, ১ কাপ পানি এবং টি ট্রি অয়েল। একটি সসপ্যানে পরিমাণমতো পানি নিন। পানি ফুটতে শুরু করলে তাতে যোগ করুন ফ্ল্যাক্স সিডস। কিছুক্ষণ ফোটানোর পরে আঁচ কমিয়ে দিন। ধীরে ধীরে মিশ্রণটি নাড়াতে থাকুন। মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এই মিশ্রণ তৈরি হতে ৫-১০ মিনিট পর্যন্ত সময় লাগবে। তারপর একটি ছাঁকনিতে মিশ্রণটি ছেঁকে নিন। এবার অন্য একটি কাচের পাত্রে জেল ঢেলে রাখুন।

স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে তাতে যোগ করুন ২-৩ ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল। মিশ্রণ তৈরি হওয়ার পরে একটি এয়ারটাইট স্যানিটাইজড কন্টেনারে ঢেলে রাখুন। তারপর সেটিকে রেখে দিন ঠান্ডা ও অন্ধকার কোনো স্থানে। ব্যস তৈরি ঘরোয়া বোটক্স জেল। এই জেলটি আপনি ১-২ সপ্তাহ ব্যবহার করতে পারেন। তবে তার বেশি নয়! নাহলে আপনার ত্বক ভালো হওয়ার বদলে আরও খারাপ হবে।

যেভাবে ব্যবহার করবেন এই জেল
প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে নিন। তারপর আঙুলে পরিমাণমতো জেল নিয়ে মুখে লাগান। ধীরে ধীরে মাসাজ করুন। কপালে, গালে বিশেষ করে এই জেল মালিশ করতে হবে। এবার ২০ মিনিট অপেক্ষা করুন। শেষে মুখ ধুয়ে নিন। তাতেই উপকার পাবেন।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর