মেয়েদের জিন্সে পকেট ছোট হয় কেন?

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৪:১১ পিএম

ফ্যাশন প্রতিনিয়ত পরিবর্তনশীল। কালের বিবর্তনে পোশাকের কাটছাঁট ও নকশায় এসেছে অনেক পরিবর্তন। যদিও এই পরিবর্তন মেয়েদের পোশাকের বেলায় বেশি দেখা যায়। তবে ছেলে ও মেয়ের জিন্সের প্যান্টের পকেটে যে পার্থক্য, তা আজও একই রকম আছে।

খেয়াল করলে দেখবেন, মেয়েদের জিন্সের পকেট, ছেলেদের জিন্সের পকেটের চেয়ে একেবারেই ভিন্ন। মেয়েদের জিন্সে পকেট আকারে তুলনামূলক ছোট। তাই ছেলেদের জিন্সে মোবাইল ফোন থেকে শুরু করে ওয়ালেট, চাবি সবকিছু এঁটে যায়। কিন্তু মেয়েদের জিন্সে ফোনটা পর্যন্ত ঠিকমতো রাখা যায় না! অনেকটা বাধ্য হয়েই মেয়েদের আলাদা করে হ্যান্ডব্যাগ নিয়ে ঘুরতে হয়। এ জন্য জিন্সের পকেটের সাথে অবধারিতভাবে লৈঙ্গিক সমতার বিষয়টিও উঠে আসে।

আধুনিক নকশায় মেয়েদের পোশাকে এখন ছোটবড় নানা আকৃতির পকেট জুড়ে দেয়া হলেও জিন্সের পকেটের আকারে তেমন একটা বদল আসেনি। নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ডিজাইনার এমিলি কেলার জানিয়েছেন, কেন মেয়েদের এই জিন্সের পকেট ছোট হয়ে থাকে। নিটওয়্যার ইন্ডাস্ট্রিতে দশ বছর কাজ করেছেন এমিলি। সোশ্যাল মিডিয়া সাইট কোরাতে এমিলি তিনটি সম্ভাব্য কারণের কথা উল্লেখ করেছেন।

প্রথম কারণ হিসেবে তিনি মনে করেন অর্থ সঞ্চয় একটি উদ্দেশ্য হতে পারে। পকেট ছোট থাকলে কাপড়ের ব্র্যান্ডগুলো প্রচুর অর্থ সাশ্রয় করতে পারে। তাই তারা ইচ্ছে করে মেয়েদের জিন্সে পকেট দেয় না, বা দিলেও ছোট রাখে।  

দ্বিতীয় কারণটি ফ্যাশন ট্রেন্ডের সাথে সম্পর্কিত। চাপা জিন্স ফ্যাশনের তুঙ্গে; ফলে এর সাথে যদি বড় পকেট যোগ করা হয়, তা জিন্সের ফ্যাব্রিকের উপর অতিরিক্ত ‘লেয়ার’ যোগ করবে। এতে স্লিম-ফিট ফ্যাশনের ব্যাঘাত ঘটবে।

তৃতীয় এবং শেষ কারণ হিসেবে এমিলি বলেন, যদি মহিলাদের জিন্সে পকেট ঢোকানো হয়, তাহলে জিন্স প্যান্টের ‘ভলিউম’ প্রসারিত হবে। তবে এ সবই অজুহাত; প্রাথমিক কারণ হিসেবে খরচ কমানোর কথাই বলেছেন এমিলি।

আসল কথা হলো, মেয়েদের পোশাকে পকেট না থাকা বা পকেট ছোট থাকার অর্থবহ কোনো কারণ নেই। নারী-পুরুষ নির্বিশেষে যে যেই ধরণের পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাকে তেমনটিই পরতে দেওয়া উচিত।

তথ্যসূত্র: নিউজ এইটিন

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
তীব্র গরমে বাইরে বের হওয়াই যখন কঠিন হয়ে ওঠে, তখন পোশাক নির্বাচনও হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। অনেক সময় হালকা কাপড়ও অস্বস্তিকর মনে হয়। এমন পরিস্থিতিতে ফ্যাশনের চেয়ে বেশি গুরুত্ব পায় আরাম ও স্বস্তিদায়ক...
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
লোডিং...

এলাকার খবর